পুলিশকে সঙ্গে নিয়েই রমরমিয়ে মাদক উৎপাদন, ৯৫ কেজি ড্রাগস উদ্ধার নয়ডায়

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (The Narcotics Control Bureau) ও পুলিশের যৌথ অপারেশন চালিয়ে দিওয়ালির আগে উদ্ধার করল ৯৫ কেজির বেশি মাদক(Drugs)। এত বেশি পরিমাণ মাদক একসঙ্গে উদ্ধার হওয়ার চাঞ্চল্য ছড়িয়েছে দিল্লিতে। একটি ল্যাব থেকে উদ্ধার হয়েছে ক্ল্যান্ডেস্টিন মেথামফেটামিন। এই মেথামফেটামিন কঠিন ও তরল দুই আকারেই সেখানে মজুত ছিল। সবমিলিয়ে মোট চারজনকে আপাতত গ্রেফতার করা হয়েছে। ল্যাবটির ঠিকানা ছিল কাসনা ইন্ডাস্ট্রিয়াল এলাকায়।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, দিল্লির এক ব্যবসায়ী যিনি তল্লাশির সময় সেখানে উপস্থিত ছিলেন, তিনি এবং তিহার জেলের ওয়ার্ডেন এই ঘটনায় জড়িত। তাঁরাই বেআইনিভাবে এখানে এই ব্যবসা ফেঁদে বসেছিলেন। নিজেদের বিজ্ঞপ্তিতে এনসিবি জানিয়েছে, উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার কাসনা ইন্ডাস্ট্রিয়াল এলাকা থেকে গত ২৫ অক্টোবর শুক্রবার ৯৫ কেজি মেথামফেটামিন যা একটি সিন্থেটিক ড্রাগ, তা উদ্ধার হয়েছে।

NCB at noida

এই মাদক চক্রের জাল দিল্লি সহ আশপাশের রাজ্যে ছড়িয়ে রয়েছে। ফলে পুলিশ তদন্তে নেমে জাল গোটানোর প্রক্রিয়া শুরু করেছে। এনসিআর এলাকাতেই আরও বেশ কিছু জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

মুম্বই(Mumbai) থেকে এক কেমিস্টকে ডেকে এনে মাদক তৈরির কারবার ফাঁদা হয়েছিল বলে পুলিশ জানতে পেরেছে। সেই মাদকের গুণাগুণ পরীক্ষা করানো হয়েছে বিদেশিদের দিয়ে। এই মুহূর্তে পুলিশ তদন্ত চালাচ্ছে। তল্লাশি চালিয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার করছে।

এই মাদক তৈরিতে এসটোন, সোডিয়াম হাইড্রোক্সাইড, মিথাইলিন ক্লোরাইড, ইথাইনল, টোলুইনে, রেড ফসফরাস, ইথাইল এসটেটের মতো রায়াসনিক ব্যবহার করা হতো। যে ব্যবসায়ীকে ধরা হয়েছে তিনি অন্য মামলায় তিহার জেলে বন্দি ছিলেন কিছুদিন। সেখানেই জেলের ওয়ার্ডেনের সঙ্গে আলাপ হয়। সেখানেই এই বেআইনি মাদক তৈরির ব্লুপ্রিন্ট তৈরি হয়। সেইমতো ছাড়া পেয়েই ওই ওয়ার্ডেনকে পার্টনার বানিয়ে মাদক উৎপাদন ও ব্যবসা শুরু করেন ওই অভিযুক্ত ব্যবসায়ী।

এর আগে এবছরই এমন আরও কয়েকটি ল্যাব গুজরাত, রাজস্থান ও মধ্যপ্রদেশে তল্লাশি চালিয়ে খুঁজে বের করে বন্ধ করা হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+