দিল্লি-তালিবান আলোচনার পর মোদী সরকারকে কাশ্মীর থেকে বড় বার্তা ওমর আবদুল্লাহর

সদ্য আফগানিস্তান থেকে সরে গিয়েছে মার্কিনি সেনা। এরপর আফগানিস্তানের তালিবান সরকার নিজেদের কার্যত স্বাধীন বলে জাবি করেছে। এরপরই দেখা গিয়েছে তালিবানের সঙ্গে দিল্লি আলোচনায় বসেছে। প্রসঙ্গত, তালিবানের শাসনে থাকা আফগানিস্তান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার বিষয়েই এই বৈঠক বলে জানা গিয়েছে। এরই মাঝে কাশ্মীর থেকে ওমর আবদুল্লাহ মোদী সরকারকে টার্গেটে রেখে দিয়েছেন বড় বার্তা।

 প্রসঙ্গ কাশ্মীর

প্রসঙ্গ কাশ্মীর

তালিবানকে শুভেচ্ছা বার্তা দিয়ে গতকালই জঙ্গি সংগঠন আলকায়দা জানিয়েছে যে এবার তারা কাশ্মীরকে 'মুক্ত' করতে চায়। প্রসঙ্গত আমেরিকার সঙ্গে যখন তালিবানের শান্তি চুক্তি হয়েছিল , তখন আলকায়দার মতো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তালিবান যোগাযোগ রাখবে না বলে জানায়। তবে বাস্তবের মাটিতে তা হয়নি। রাষ্ট্রসংঘের রিপোর্ট থেকে জানা যায় যে, বহু দিন ধরেই তলে তলে আলকায়দার সঙ্গে যোগাযোগ রাখছিল তালিবান। এই পরিস্থিতিতে আলকায়দা যেদিন তালিবানকে সমর্থন জানিয়ে সোচ্চারে তার প্রশংসা করে কাশ্মীর নিয়ে মন্তব্য করেছে, সেই দিনই তালিবানের সঙ্গে দিল্লি বসে বৈঠকে । আর তারপরই কাশ্মীরের নেতা ওমন আবদুল্লাহ মোদী সরকারের প্রতি কটাক্ষ বাণ ছুঁড়ে দিলেন বড় বার্তা।

ওমরের প্রশ্ন

ওমরের প্রশ্ন

এদিন কাশ্মীরের স্থানীয় দল ন্যাশনাল কন্ফারেন্সের নেতা ওমন আবদুল্লাহ প্রশ্ন তোলেন যে, 'তালিবান কি একটি সন্ত্রাসবাদী সংগঠন নাকি তা নয়?' দিল্লি তালিবান দুপক্ষের আলোচনা হওয়ার পরই ওমরের দাবি, যদি তালিবান সন্ত্রাসবাদী সংগঠনন না হয়, তাহলে ভারত কেন রাষ্ট্রসংঘকে বলছে না যে, এই সন্ত্রাসবাদী সংগঠনকে জঙ্গি শিবিরের তালিকা থেকে সরিয়ে দিতে?

 ওমরের খোঁচা ও তালিবান-দিল্লি বৈঠক

ওমরের খোঁচা ও তালিবান-দিল্লি বৈঠক

গতকালই তালিবানের সঙ্গে দিল্লির তাবড় কূটনৈতিক মহলের প্রতিনিধিরা বৈঠকে বসেন। একটি রিপোর্ট অনুযায়ী, দোহাতে দুই পক্ষের মধ্যে আলোচনা সম্পন্ন হয়েছে। এদিকে, বিষয়টি নিয়ে পর পর প্রশ্ন তুলতে পিছপা হননি কাশ্মীরি নেতা ওমর আবদুল্লা। তিনি প্রশ্ন তুলেছেন, যদি কেন্দ্রের মতে তালিবান সন্ত্রাসবাদী শিবির না হয়, তাহলে কোন মাপদণ্ডে তালিবান ও বাকি সন্ত্রাসবাদী শিবিরের মধ্যে ফারাক করে কেন্দ্র? ওমরের বার্তা এক একটি সংগঠনের ক্ষেত্রে এক একটি নিয়ম আলাদা থাকতে পারে না।

তালিবান-ভারত আলোচনা

তালিবান-ভারত আলোচনা

উল্লেখ্য, তালিবানের রাজনৈতিক একটি দফতর রয়েছে দোহায়। সেখানেই ভারতের তরফে কূটনৈতিক প্রতিনিধিরা গিয়ে কথা বলেন বলে খবর। সেই বৈঠকের পর অমিত শাহ, এস জয়শঙ্করকে নিয়ে গতকালই ৩ ঘণ্টা ব্যাপী উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। সেই জায়গা থেকে কার্যত তালিবান নিয়ে কেন্দ্রের অবস্থান কি, তা জানতে চেয়েই এদিন প্রশ্ন তোলেন ওমর আবদুল্লাহ।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+