বিজেপিকে হারাতে জঙ্গিদের মদত চাইলেন কাশ্মীরের প্রার্থী আকবর লোন! বিতর্ক তুঙ্গে

ফের একবার বিতর্ক উস্কে গেল জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কন্ফারেন্স প্রার্থী আরবর লোনের বিরুদ্ধে। দেশের আর চার পাঁচটি রাজ্য়ের মতোই ভূস্বর্গেও ভোট উত্তাপ চরমে।

ফের একবার বিতর্ক উস্কে গেল জম্মু ও কাশ্মীরের ন্যাশনাল কন্ফারেন্স প্রার্থী আরবর লোনের বিরুদ্ধে। দেশের আর চার পাঁচটি রাজ্য়ের মতোই ভূস্বর্গেও ভোট উত্তাপ চরমে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ভোট ময়দানের ভাষণে একাধিক চমক দেওয়ার চেষ্টা করছেন। তবে এরই মধ্যে বিপক্ষ বিজেপিকে হারাতে জঙ্গিদের মদতের আহ্বান ন্যাশনাল কন্ফারেন্সের নেতা আকবর লোনের।

বিজেপিকে হারাতে জঙ্গিদের মদত চাইলেন এনসি প্রার্থী আকবর লোন! বিতর্ক তুঙ্গে

তিনি জানান, জঙ্গিরা যে 'ভাষায়' কথা বলে , ভোটে জিতে তিনিও সেই ভাষাকেই সমর্থন করবেন। তবে বিজেপিকে হারানোর জন্য এই জঙ্গিদের তাঁকে মদত করা উচিত। উল্লেখ্য, এই প্রথমবার নয় এর আগেও একাধিকবার আকবর লোন ভারত বিরোধী কথাবার্তা বলে বিতর্কে উঠে এসেছেন। এর আগে তিনি বলেন, পাকিস্তানকে যাঁরা নিশানা করে কুকথা বলবে, তাঁদেরও কুকথা বলা উচিত।

এর আগে ন্যাশনাল কন্ফারেন্সের নেতা ফারুক আবদুল্লা পাকিস্তানের সুরে সুর মিলিয়ে জানান, ভারতীয় সেনার এয়ার স্ট্রাইকে পাকিস্তানের বালাকোটে একটি মোরগও মরেনি। যে ঘটনার জেরে নতুন করে দানা বাঁধে বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+