Haryana CM Oath Ceremony: হরিয়ানায় মুখ্যমন্ত্রী পদে সাইনি'তে আস্থা মোদী-শাহের! লক্ষ্মীবারেই হবে শপথ
Haryana CM Oath Ceremony: আগামী বৃহস্পতিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নায়াব সিং সাইনি (Nayab Singh Saini)। গত ৮ অক্টোবর জম্মু-কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়। ভূস্বর্গে ধাক্কা খেলেও বিপুল ভোটে হরিয়ানায় জয় পায় বিজেপি। এরপরেই তৃতীয়বারের জন্য সে রাজ্যে সরকার গঠনের প্রস্তুতি শুরু হয়।
তবে মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে একটা জল্পনা ছিল। তবে নায়াব সিং সাইনি'র উপরেই ভরসা রাখছেন মোদী-শাহ। জানা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৭ অক্টোবর মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন নায়াব সিং সাইনি।

অনুষ্ঠানে (Haryana CM Oath Ceremony) উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, আগামী ১৭ অক্টোবর নায়েব সিং সাইনি পঞ্চকুলায় রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। নায়েব সিং সাইনির পাশাপাশি অন্যান্য মন্ত্রীরাও শপথ নেবেন।
Haryana CM Oath Ceremony: কে এই নায়াব সিং সাইনি?
প্রকাশিত খবর অনুযায়ী, ১৯৭৮০ সালের ২৫ জানুয়ারি নায়াব সিং সাইনির জন্ম। বিআর আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং মেরঠের চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি পান। ছাত্র অবস্থায় রাজনীতিতে আগ্রহ ছিল। এরপর 1996 সালে হরিয়ানা বিজেপিতে যোগ।
সে রাজ্যে বিজেপির সংগঠনকে মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাইনির। ২০০২ সালে আম্বালায় যুব শাখার জেলা সাধারণ সম্পাদক হিসাবে বিজেপিতে তার প্রথম বড় পদ পাওয়া। এরপর থেকে একেবারে মাটি কামড়ে পড়েছিলেন নায়াব সিং সাইনি (Nayab Singh Saini)।
তার উপর নজর পড়ে কেন্দ্রীয় নেতৃত্বের। আম্বালা যুব মোর্চার জেলা সভাপতি করা হয় ২০০৫ সালে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। সে রাজ্যের বিজেপির একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন সাইনি। এমনকি রাজ্য সভাপতি হিসাবেও দীর্ঘদিন কাজ করেছেন।
হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবেও কাজের অভিজ্ঞতা আছে নায়াব সিং সাইনি (Nayab Singh Saini)-র। তাঁকে সামনে রেখেই বিজেপি লড়াই'য়ের ময়দানে নামে। এবং বড় জয় পায়। আর তাই হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবে সাইনির উপরেই ভরসা রাখছে দল (Haryana CM Oath Ceremony)।
অন্যদিকে জম্মু-কাশ্মীরেও সরকারের (Jammu-Kashmir Govt) প্রস্তুতি শুরু হয়েছে। ওমর আবদুল্লা সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শঅপথ নেবেন। কংগ্রেস-ন্যাশানাল কনফারেন্স জোট সে রাজ্যে বিপুল ভোটে জয় পায়।












Click it and Unblock the Notifications