Haryana New CM Oath Ceremony: প্রধানমন্ত্রীর উপস্থিতিতে হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ সাইনির
Haryana New CM Oath Ceremony: দ্বিতীয়বারের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নয়াব সিংহ সাইনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এদিনের শপথ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন একাধিক বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। কার্যত তাঁদের সাক্ষী রেখেই মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয় ইনিংস শুরু করলেন নয়াব সিংহ সাইনি।
বুধবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে হরিয়ানায় বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হন নয়াব সিংহ সাইনি। সর্ব সম্মত ভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরেই এদিন হরিয়ানার মুখ্যমন্ত্রী পদে শপথ (Haryana New CM Oath Ceremony) । অন্যদিকে ফের একবার মন্ত্রী হচ্ছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা নির্বাচিত বিধায়ক অনিল বিজ।

আগে হরিয়ানার স্বরাষ্ট্রদফতরের দায়িত্ব সামলেছেন। এবার প্রথমদিন থেকে সে রাজ্যে মুখ্যমন্ত্রীর অন্যতম দাবিদার বলে দাবি করেন অনিল বিজ। সংবাদ মাধ্যমে জানান, এই মুহূর্তে তিনিই দলের মধ্যে বর্ষীয়ান এবং অভিজ্ঞ। দল চাইলে মুখ্যমন্ত্রী হবেন বলে মন্তব্য করেন। সাইনি মন্ত্রিসভায় কোন দায়িত্ব তাঁর কাঁধে যায় সেদিকেই নজর সবার।
এছাড়াও আত্রও একবার মন্ত্রী হিসাবে আজ বৃহস্পতিবার শপথ নিলেন কৃষ্ণলাল পাওয়ার। এর আগেও মন্ত্রী হিসাবে সরকারের গুরুত্বপূর্ণ দফতর তাঁর কাঁধে ছিল। এবার বড় কোনও দায়িত্ব পাওয়ারের কাঁধে থাকবে বলেই মনে করা হচ্ছে। নায়েব সিং সাইনির মন্ত্রিসভায় রাও নরবীর সিংকেও জায়গা পাচ্ছেন।
মন্ত্রী হিসেবে শপথ নিলেন নরবীর সিং। নরবীর সিং চতুর্থবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছেন। কংগ্রেসের বর্ধন যাদবকে ৬০৭০৫ ভোটে পরাজিত করেন। মনোহর সরকারের PWD মন্ত্রী ছিলেন নরবীর।
#WATCH | Nayab Singh Saini takes oath as Haryana CM for the second consecutive time, in Panchkula
— ANI (@ANI) October 17, 2024
Prime Minister Narendra Modi, Union Home Minister Amit Shah, BJP national president JP Nadda, Defence Minister Rajnath Singh, UP CM Yogi Adityanath and other CMs, Deputy CMs, Union… pic.twitter.com/WK9ljGLwzd
এছাড়াও এদিন একাধিক বিধায়ক মন্ত্রি হিসাবে শপথ নেন। তবে কে কোন দফতরের দায়িত্ব পাচ্ছেন তা স্পষ্ট নয়। সম্ভবত আজই মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠক হতে পারে। এরপরেই দফতর বন্টন হতে পারে বলে সূত্রের খবর।
বলে রাখা প্রয়োজন, ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় কার্যত ম্যাজিক দেখিয়েছে বিজেপি। ভোট গণনার শুরু থেকেই খাতা খুলতে শুরু করে কংগ্রেস। আর এহেন ফলাফল দেখে কার্যত উচ্ছ্বাস শুরু হয়ে যায় কংগ্রেস শিবিরে।
কিন্তু বেলা বাড়তেই ঘুরে যায় সমস্ত খেলা। ৪৮টি আসনে জিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। কার্যত মুখ থুবড়ে পড়ে সমস্ত বুথ ফেরত সমীক্ষা। 'প্রতিষ্ঠান বিরোধী হাওয়া' থাকলেও তা কাজেই আসেনি। তবে এহেন ফলাফলের পিছনে সাইনির বড় ভূমিকা আছে বলে মনে করছেন রাজনৈতিকমহল।
#WATCH | BJP MLA Anil Vij takes oath as cabinet minister in Haryana government
— ANI (@ANI) October 17, 2024
Prime Minister Narendra Modi, Union Home Minister Amit Shah, BJP national president JP Nadda, Defence Minister Rajnath Singh, UP CM Yogi Adityanath and other CMs, Deputy CMs, Union Ministers, NDA… pic.twitter.com/I1MGeDspXG
ভোটের একেবারে মুখে মনোহর লাল খট্টরকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেয় বিজেপি। ওবিসি মুখ হিসাবে পরিচিত সাইনিকে মুখ্যমন্ত্রী করেছিলেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। দায়িত্ব নিয়েই বেশ কিছু সিদ্ধান্ত নেন সাইনি। যা যথেষ্ট নজরকারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications