Haryana: হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী হলেন বিজেপির নয়াব সিং, খট্টর পেলেন করনালের টিকিট

হঠাৎ করেই বদলে গেল পরিস্থিতি। কয়েকঘণ্টার মধ্যে হরিয়ানা সরকারের কায়া বদল। হঠাৎ করে সকলকে চমকে দিয়েই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন মনোহর লাল খট্টর। সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি নয়াব সিং মুখ্যমন্ত্রী পদে শপথ নেন।

এযেন তুড়িতে সরকার বদলের পরিস্থিতি দেখা গেল হরিয়ানায়। জেজেপি এবং বিজেপি জোট বেধে সরকার গড়েছিল হরিয়ানায়ায়। মুখ্যমন্ত্রী হয়েছিলেন জেজেপির মনোহরলাল খট্টর। লোকসভা ভোটের আসন ভাগাভাগি নিয়ে জেজেপির সঙ্গে বিজেপির বিরোধ তৈরি হয়েছিল। যে আসনগুলি জেজেপি দাবি করেছিল সেগুলি ছাড়তে নারাজ ছিল বিজেপি। তাই নিয়েই সমস্যা তৈরি হয়।

জেজেপি দাবি করেছিল দুষ্মন্ত চৌতালাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হোক। মনোহর লাল খট্টর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্কফা দেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর মন্ত্রিসভাও ইস্তফা দেয়। তারপরেই বিজেপি নয়াব সিংকে মুখ্যমন্ত্রী পদে ঘোষণা করে। বর্তমানে কুরক্ষেত্রের সাংসদ নয়াব সিং। গতবছর অক্টোবর মাসে হরিয়ানার রাজ্য সভাপতি পদে বসানো হয় তাঁকে।

১৯৯৬ সাল থেকে বিজেপি ইউনিটে কর্মী হিসেবে কাজ শুরু করেছিলেন। ২০০০ সালে রাজ্য সম্পাদক হিসেবে কাজ করেন তিনি। ২০০২ সালে তাঁকে পার্টির আম্বালা যুব সভাপতি পদে নিযুক্ত করা হয়। ২০০৫ সালে আম্বালার জেলা বিজেপি সভাপতি পদে উন্নিত হন তিনি। ২০০৯ সালে তিনি বিজেপির কিষাণ মোর্চা সভাপতি নির্বাচিত হন। ২০১৪ সালে প্রথম বিধানসভা নির্বাচনের টিকিট পেয়েছিলেন নয়াব সিং। নয়াগড় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন তিনি।

আজই নতুন মন্ত্রিসভা গঠন করে শপথ গ্রহণ করেন তিনি। ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় বিজেপির ৪১ জন বিধায়ক এবং জেজেপির ১০ বিধায়ক ছিল। এছাড়াও ৬ থেকে ৭ জনের নির্দল প্রার্থী সমর্থন জানিয়েছিল তাদের। শোনা যায় মনোহর লাল খট্টরের ঘনিষ্ঠ নয়াব সিং। সেই সঙ্গে ওবিসি প্রতিনিধি। সেদিক থেকে সুবিধাই হবে বিজেপির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+