গুপ্তচর সন্দেহে ফের হত্যা মাওবাদীদের! শুধু মহারাষ্ট্রের এক জেলাতেই চমকে দেবে মৃতের সংখ্যা

মহারাষ্ট্রের গডচিরোলিতে পুলিশের গুপ্তচর সন্দেহে কমপক্ষে ৫২২ জনকে হত্যা করেছে মাওবাদীরা। এমনই তথ্য প্রকাশ করেছে সেখানকার প্রশাসন।

মহারাষ্ট্রের গডচিরোলিতে পুলিশের গুপ্তচর সন্দেহে কমপক্ষে ৫২২ জনকে হত্যা করেছে মাওবাদীরা। এমনই তথ্য প্রকাশ করেছে সেখানকার প্রশাসন। পুলিশের তরফে জানানো হয়েছে, সোমবার সকালে জেলার এট্টাপালি তহশীলের জাম্ভিয়া গাট্টায় শিশির মণ্ডল নামে এক যুবকের দেহ উদ্ধার হয়। সে পুলিশের গুপ্তচর ছিল না বলে জানিয়েছে প্রশাসন।

 গুপ্তচর সন্দেহে ফের হত্যা মাওবাদীদের! শুধু মহারাষ্ট্রের এক জেলাতেই চমকে দেবে মৃতের সংখ্যা

প্রশাসনের তরফে জানানো হয়েছে, শিশির মণ্ডল আদতে ছত্তিশগড়ের বাণ্ডে এলাকার বাসিন্দা। সে কার্যত মাওবাদীদের সাহায্যই করত। কিন্তু টাকা পয়সা নিয়ে দু-তরফের গণ্ডগোলের জেরে তাঁকে খুন করা হয়। সোমবার সকালে অ্যাডেঞ্জ রোডে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার করা হয়।

গডচিরোলি পুলিশের তরফে জানানো হয়েছে, মাওবাদীরা কিছু মানুষকে পুলিশের গুপ্তচর তকমা দিয়ে সাধারণ মানুষকে ভুল পথে চালিত করছে। এইভাবে মাওবাদীরা কমপক্ষে ৫২২ জনকে হত্যা করেছে। তবে জেলা পুলিশের তরফ থেকে কোনও সময়কালের মধ্যে এই হত্যার সংখ্যা, তা জানানো হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+