সুকমায় মাওবাদীদের হাতে খুন এক অপহৃত, বাকীদের সতর্ক করে ছাড়

দান্তেওয়াড়া, ১০ মে : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরের আগেই ছত্তিশগড়ের সুকমায় জোর করে টেনে নিয়ে গিয়ে বহু গ্রামবাসীকে অপহরণ করেছিল মাওবাদীরা। তাদের মধ্যে সবাইকে ফেরত পাঠিয়ে দিলেও এজনের নিথর দেহ নিয়ে ফিরলেন নিরীহ গ্রামবাসীরা।

সদারাম নাগ নামের ওই ব্যক্তিকে মাওবাদীরা খুন করেছে। কারণ মাওবাদীদের কথায় সায় না দিয়ে তিনি সরকারি উন্নয়মূলক প্রকল্পে কাজ করতে চেয়েছিলেন। অন্যদিকে মাওবাদীরা চেয়েছিল ওই এলাকায় সবরকম সরকারি উন্নয়নমূলক কাজ স্তব্ধ হয়ে যাক। মাওবাদীদের কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারের উপরে কোনও আস্থা নেই।

সুকমায় মাওবাদীদের হাতে খুন এক অপহৃত, বাকীদের সতর্ক করে ছাড়


মাওবাদীদের দাবি, এলাকার প্রাকৃতিক সম্পদ লুঠ করে বড় শিল্পপতিদের হাতে তুলে দেওয়াই ছত্তিশগড় ও কেন্দ্রের বিজেপি সরকারের মূল লক্ষ্য। ফলে গতকাল রাতে ওই গ্রামবাসীদের ছেড়ে দিলেও, মাওবাদীরা তাদের জন আদালত যার পোশাকি নাম 'ক্যাঙারু কোর্ট' সেখামে বিচার করে সদারামকে হত্যা করেছে।

দুইবছর আগে এই সুকমাতেই কংগ্রেসের কনভয়ে হামলা চালিয়ে বেশ কয়েক জন নেতাকে হত্যা করেছিল মাওবাদীরা।

এবারের ঘটনায় সুকমা জেলার বিভিন্ন গ্রামের অন্তত ২০০-২৫০ জন গ্রামবাসীকে আটক করেছিল মাওবাদীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+