নরেন্দ্র মোদীর মাকে শাড়ি উপহার দিলেন নওয়াজ শরিফ

শাড়ি
নয়াদিল্লি, ৬ জুন: নরেন্দ্র মোদীর মাকে শাড়ি পাঠালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। সুন্দর করে মোড়া শাড়ির প্যাকেটটি গতকাল এসে পৌঁছয় নয়াদিল্লিতে। কালবিলম্ব না করে গুজরাতে মায়ের কাছে তা পাঠিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী।

নওয়াজ শরিফ কিছুদিন আগে যখন ভারতে এসেছিলেন, তখন তাঁর মায়ের জন্য একটি সুন্দর শাল উপহার দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী। তাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী আবেগতাড়িত হয়ে পড়েন। জবাবে নরেন্দ্র মোদী বলেছিলেন, "দেশ আলাদা হলেও মায়ের স্নেহ-ভালোবাসার সংজ্ঞা কখনও বদলে যায় না। তাই একজন পাকিস্তানি মাকে ভারতীয় সন্তান সম্মান জানাবে, এটা অস্বাভাবিক কিছু নয়।" আপ্লুত শরিফ বলেছিলেন, তিনি নিশ্চয় শালটি দেশে ফিরে মাকে দেবেন এবং জানাবেন নরেন্দ্র মোদীর শুভেচ্ছার কথা। নওয়াজ শরিফের মেয়ে মারিয়াম শরিফ টুইট করে বলেছিলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ আমার ঠাকুমাকে অমন সুন্দর শাল পাঠানোর জন্য। বাবা নিজে গিয়ে ওটা ঠাকুমাকে দিয়েছে।"

দেশে ফেরার পর নওয়াজ শরিফও ভারতের প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদীকে সম্মান জানানোর সিদ্ধান্ত নেন। খোঁজ নিয়ে জানতে পারেন, নরেন্দ্র মোদীর মা বিধবা হওয়ায় শুধু সাদা শাড়িই পরেন। তাই তিনি একটি দামী সাদা শাড়ি পাঠিয়ে দেন ইসলামাবাদের ভারতীয় হাই কমিশন মারফত। এটি গতকাল বিকেলে এসে পৌঁছয় প্রধানমন্ত্রীর সচিবালয়ে। আনন্দিত নরেন্দ্র মোদী টুইট করে খোলাখুলি ধন্যবাদ জানান নওয়াজ শরিফকে।

প্রধানমন্ত্রীর সচিবালয়ের কর্মীরা নওয়াজ শরিফের সৌজন্যে অভিভূত। তাঁরা বলছেন, নওয়াজ শরিফ ফিরে গিয়ে প্রধানমন্ত্রীর মায়ের জন্য শাড়ি পাঠাবেন, এটা কেউই ভাবেনি। নরেন্দ্র মোদীর মা হীরাবেনও বেজায় খুশি। তিনি নওয়াজ শরিফের মঙ্গল কামনা করেছেন।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>PM Narendra Modi's mother opens the box of saree gifted by Pakistan's PM Nawaz Sharif <a href="http://t.co/oKifRA7MjX">pic.twitter.com/oKifRA7MjX</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/statuses/474539128206286850">June 5, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+