জাল জাতি শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়েছেন ওয়াংখেড়ে! বিস্ফোরক প্রমাণ সামনে এনে দাবি মালিকের
ফের সমীর ওয়াংখেড়ের ব্যক্তিগত তথ্য সামনে আনলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। সমীর ওয়াংখেড়ের প্রথম বিয়ে ছবি শেয়ার করেছেন তিনি। জাতীয়তাবাদী কংগ্রেসের মুখপাত্র নবাব মালিকের দাবি,জাল জাতি শংসাপত্র ব্যবহার করে চাকরি
ফের সমীর ওয়াংখেড়ের ব্যক্তিগত তথ্য সামনে আনলেন মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক। সমীর ওয়াংখেড়ের প্রথম বিয়ের ছবি শেয়ার করেছেন তিনি। জাতীয়তাবাদী কংগ্রেসের মুখপাত্র নবাব মালিকের দাবি,জাল জাতি শংসাপত্র ব্যবহার করে চাকরি পেয়েছেন ওয়াংখেড়ে। ওয়াংখেড়ের প্রথম বিয়ে এবং তাঁর 'নিকাহ নামা'র ছবি শেয়ার করেছেন মালিক।

নবাব মালিকের দাবি, তাঁর বিতর্ক ধর্ম সম্পর্কে নয়। কিন্তু তিনি সমীর ওয়াংখেড়ের শংসাপত্র প্রকাশ করতে চেয়েছেন যা আসলে জাল বলে অভিযোগ।
মন্ত্রী টুইটে লিখেছেন, আমি এটা জানাতে চাই যে আমি যে সমস্যাটি সামনে এনেছি তাতে সমীর ওয়াংখেড়ের ধর্ম সম্পর্কিত নয়, আমি এটাই সামনে আনতে চেয়েছি যে, প্রতারণামূলক উপায়ে পাওয়ার জন্য একটি জাল শংসাপত্র পেয়েছেন তিনি এবং একজন যোগ্য তফসিলি জাতিভুক্তকে তাঁর ভবিষ্যত থেকে বঞ্চিত করেছেন।
এর আগেও, নবাব মালিক সোশ্যাল মিডিয়ায় সমীর ওয়াংখেড়ের জন্ম শংসাপত্র এবং বিয়ের ছবি সামনে এনেছিলেন। এনসিবি কর্তা আধিকারিক একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছিলেন, টুইটারে তাঁর ব্যক্তিগত নথি প্রকাশ করে মানহানি করা হয়েছে। পারিবারিক গোপনীয়তা নিয়ে অপ্রয়োজনীয় আক্রমণ করা হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।
তিনি বলেছিলেন, আমাকে, আমার পরিবারকে, আমার বাবাকে এবং আমার প্রয়াত মাকে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে।
গত ৩ অক্টোবর মুম্বই উপকূলে গোয়াগামী ক্রুজের রেভ পার্টিতে তল্লাশি অভিযান চালিয়ে এনসিবি গ্রেফতার করে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে। এই তল্লাশি অভিযানের নেতৃত্বে ছিলেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর মুম্বই ইউনিটের জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে।
আর এরপর থেকেই মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিকের টার্গেটে তিনি। একাধিক ইস্যুতে বারবার তাঁকে হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সমীর ওয়াংখেড়ে। তাঁর পরিবারকে আক্রমন করা হচ্ছে বলেও অভিযোগ।
আর এই প্রসঙ্গে সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, 'আমার পরিবারকে ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। আমার বোন থেকে আমার বাবা সকলকে। এটা হচ্ছে কারণ আমি সত্যের জন্য লড়ছি এবং মাদক কার্যকলাপের বিরুদ্ধে। আমি যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করব কারণ মন্ত্রী অনেক ভুল অভিযোগ করেছেন। আমি আইনি পদক্ষেপ নেব। আমাদের বিচার ব্যবস্থা রয়েছে, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়ার পর আমি আইনি সহায়তা নেব।'
এখানেই শেষ নয়, মহারাষ্ট্রের মন্ত্রী নবাব মালিক যেভাবে তাঁকে একের পর এক হুঁশিয়ারি দিচ্ছেন তাতে যে কোনও সময়ে গ্রেফতারের আশঙ্কা সমীরের। আর এই মর্মে আদালতের কাছে আবেদনও জানিয়েছেন। একের পর এক বিতর্ক। আর সেই বিতর্কের মধ্যে যুক্ত হল নয়া এই বিতর্ক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications