মুম্বইয়ে দেখা গেল সন্দেহজনক ৪-৫ জনকে, জারি হাই অ্যালার্ট, তল্লাশি আকাশপথে
মুম্বই, ২২ সেপ্টেম্বর : উরি জঙ্গিহানার রেশ কাটতে না কাটতেই ফের হামলা আতঙ্কে উচ্চ সতর্কতা জারি করা হল। মুম্বইয়ের কাছে উরন বন্দরের কাছে নৌসেনা ঘাঁটির কাছাকাছি ৪-৫ জন সন্দেহজনক ব্যক্তিকে হাতে অস্ত্র নিয়ে ঘুরতে দেখা গিয়েছে বলে দাবি দুই স্কুল ছাত্রের। আর তার জেরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যেই নৌ সেনাকে সতর্ক করা হয়েছে।
দুই ছাত্র তাদের স্কুলে জানিয়েছে, পাঁচজন ব্যক্তিকে তারা বন্দুক হাতে ঘোরাফেরা করতে দেখে। তাদের পোশাক কালো রংয়ের ছিল এবং মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। এরপরই স্কুল কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়।

নৌসেনার তরফে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। কোনওরকম গাফিলতির সুযোগ দেওয়া হবে না। নৌ সেনার পাশাপাশি, মহারাষ্ট্রের জঙ্গিদমন শাখা বা এটিএস এবং পুলিশ এলাকায় চিরুণী তল্লাশি শুরু করেছে। আকাশপথেও চালানো হচ্ছে তল্লাশি।
প্রসঙ্গত, উড়ান মুম্বই থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। গুরুত্বপূর্ণ জওহরলাল নেহরু বন্দর এবং ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র থেকে খুব কাছে এই উড়ান।












Click it and Unblock the Notifications