মহাবলীপুরমে মোদী-জিনপিংয়ের বৈঠক ঘিরে চূড়ান্ত নিরাপত্তা, সমুদ্রে কড়া প্রহরায় নৌসেনা

আজই সেই ঐতিহাসিক দিন। তামিলনাড়ুর মাল্লাপূরম সাক্ষী হয়ে থাকবে ভারত-চিন সম্পর্কের নতুন দিশা নিয়ে। চিনের প্রেসিডেন্টের অভ্যর্থনায় গত কয়েকদিন ধরেই সাজ সাজ রব তামিলনাড়ু জুড়ে।

তামিলনাড়ুর মাল্লাপূরম সাক্ষী হয়ে থাকবে ভারত-চিন সম্পর্কের নতুন দিশা নিয়ে। চিনের প্রেসিডেন্টের অভ্যর্থনায় গত কয়েকদিন ধরেই সাজ সাজ রব তামিলনাড়ু জুড়ে। কড়া নিরাপত্তার বলয়ে রয়েছে গোটা রাজ্যে। প্রায় ১০,০০০ পুলিস মোতায়েন করা হয়েছে এই দুই দিনের শি জিনপিংয়ের ভারত সফরের নিরাপত্তায়। মাল্লাপূরম উপকূলে মোতায়েন রয়েছে নৌসেনাও। রণতরী নিয়ে বঙ্গোপসাগরে নজরদারি চালাচ্ছে তারা।

নিরাপত্তার চাদরে মাল্লাপূরম

নিরাপত্তার চাদরে মাল্লাপূরম

এর আগে কখনও এই নিরাপত্তার দেখেনি মাল্লাপূরম। যাকে বলে একেবারে নজির বিহীন পরিস্থিতি তৈরি হয়েছে এখানে। চেন্নাই বিমান বন্দর থেকে মাল্লাপূরম পর্যন্ত যে পথে চিনের প্রেসিেডন্ট শি জিনপিং মাল্লাপূরম পৌঁছবেন সেই পথের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১০,০০০ পুলিসকর্মী। ৪৩ জন উচ্চ পদস্থ পুলিস আধিকারিকের তদারকিতে চলছে কাজ। বসানো হয়েছে ৫০০টি সিসিটিভি ক্যামেরা। এছাড়াও থাকছে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় থাকা এসপিজি বাহিনী। জিনপিংয়ের নিরাপত্তার জন্য চিন থেকেও আসছে বিশেষ বিশেষ বাহিনী।

মাল্লাপূরমে ইউনেস্কো হেরিটেজ ঘুরে দেখবেন জিনপিং

মাল্লাপূরমে ইউনেস্কো হেরিটেজ ঘুরে দেখবেন জিনপিং

এই প্রথম কোনও কূটনৈতিক আলোচনার পরিকল্পনা না নিয়েই ভারত সফরে আসছেন চিনের প্রেসিডেন্ট। তামিলনাড়ুতে চারটি ইউনেস্কো হেরিটেজ জায়গায় ঘুরে দেখবেন তিনি। তাঁর সঙ্গে থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্জুনের তপস্যাস্থল , পঞ্চ রথ, সমুদ্র উপকূলের মন্দির ঘুরে দেখবেন জিনপিং। আয়োজন করা হয়েছে বিশেষ নৈশভোজেরও।

মাল্লাপূরমের সঙ্গে প্রাচীন যোগ রয়েছে চিনের

মাল্লাপূরমের সঙ্গে প্রাচীন যোগ রয়েছে চিনের

জিনপিং আজ মাল্লাপূরম সফরে এলোও চিনের সঙ্গে তামিলনাড়ুর সম্পর্ক বহু প্রাচীন। সেই পল্লব রাজাদের আমল থেকেই চিনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি হয়েছিল ভারতের। মাল্লাপূরমের উপকূল দিয়েই চিনে বাণিজ্য করতেন ভারতের বণিকরা। আবার চিনে দূত আদান প্রদানও করতেন পল্লব রাজারা। চোল রাজারাও চিনের সঙ্গে বাণিজ্য করত। তার প্রমাণও রয়েছে।

সেই পথেই নতুন করে চিনের সঙ্গে বাণিজ্যিক যোগ তৈরি হবে জিনপিংয়ের এই সফরে। এমনই আশা প্রকাশ করা হচ্ছে। তাই কাশ্মীর সিদ্ধান্তের পর জিনপিংয়ের ভারত সফর অত্যন্ত তা‌ৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+