প্রিয়াঙ্কাই ‘বিগ বস’! 'রাহুল ভাই'-এর নেতৃত্বে কংগ্রেসের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন সিধু

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁর ‘বিগ বস’ নন। তিনি শুধুই রাহুল ভাই। আর নভজ্যোৎ সিং সিধুর‘বিগ বস’হলেন প্রিয়াঙ্কা গান্ধী।

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁর 'বিগ বস' নন। তিনি শুধুই রাহুল ভাই। আর নভজ্যোৎ সিং সিধুর'বিগ বস'হলেন প্রিয়াঙ্কা গান্ধী। সদ্য রাজনীতিতে আসা প্রিয়াঙ্কাকে তাঁর বিগ বস বলে সম্বোধন করে লোকসভা ভোট চলাকালীন বিশেষ বার্তা দিয়েছেন সিধু। সোনিয়া গান্ধী থেকে রাহুল গান্ধীর প্রশংসায় তিনি পঞ্চমুখ। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী তাঁর কাছে 'বিগ বস'।

রাহুল শুধুই ভাই, প্রিয়াঙ্কাই ‘বিগ বস’ সিধুর

সোনিয়া গান্ধীর সমর্থনে প্রচার মঞ্চ থেকে পঞ্জাবের মন্ত্রী সিধু বলেন, রাহুল গান্ধী যদি আমেথি কেন্দ্র থেকে হেরে যান, তবে আমি আর রাজনীতিই ছেড়ে দেব। আর রাজনীতি করব না। তিনি প্রকাশ্য জনসভা থেকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে তিনি রাহুল ভাই নামে সম্বোধন করে সিধু বলেন, রাহুলজির হাতেই এবার দেশের কর্তৃত্ব থাকবে।

তাঁর কথায়, যদি মোদীর হাতে ফের দেশের ভার যায়, তবে দেশের পক্ষে সর্বনাশ হয়ে যাবে। দেশটা একেবারে ধ্বংস হয়ে যাবে। সিধু বলেন, আমি আপনাদের কাছ অনুরোধ করছি, আর মোদী নয়। এবার আপনারা রাহুল ভাই, আমার 'বিগ বস' প্রিয়াঙ্কাজি আর সোনিয়াজির উপর আস্থা রাখুন। তাহলেই দেখবেন দেশ এগিয়ে চলেছে।

রাহুল শুধুই ভাই, প্রিয়াঙ্কাই ‘বিগ বস’ সিধুর

এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশপ্রেমের পাঠ নিতে বলেন সোনিয়া গান্ধীর কাছ থেকে। সিধু বলেন, দেশপ্রেমের পাঠ নেওয়া উচিত সোনিয়া গান্ধীর কাছ থেকে। মোদীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনি দেশপ্রম বা জাতীয়তাবাদের অনেক কথা বলেন। কিন্তু আমার মনে হয়, এসব নকল। আপনি আসলে শিল্পপতিদের হাতের পুতুল। শিল্পপতিদের কাছে আপনি বিক্রি হয়ে গিয়েছেন। দেশপ্রেম কাকে বলে তা আগে আপনি শিখুন সোনিয়াজির কাছে, তারপর দেশপ্রেম নিয়ে কথা বলবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+