'মোদী খালি পেটে যোগা আর খালি পকেটে অ্যাকাউন্ট খোলাচ্ছেন '! সিধুর ভাষণে অঙ্গভঙ্গির চমক ভিডিওবন্দি

দ্বিতীয় দফা ভোট গ্রহণের মুখে ক্রমেই দেশ জুড়ে চড়ছে রাজনৈতিক পারদ। বিভিন্ন জায়গায় চলছে প্রচার।

দ্বিতীয় দফা ভোট গ্রহণের মুখে ক্রমেই দেশ জুড়ে চড়ছে রাজনৈতিক পারদ। বিভিন্ন জায়গায় চলছে প্রচার। এদিন কংগ্রেসের হয়ে নরেন্দ্র মোদীর গড় গুজরাতের মাটিতে দাঁড়িয়ে একাধিক তোপ মোদীর বিরুদ্ধে দাগেন নভজ্যোতি সিং সিধু। উল্লেখ্য, পুলওয়ামাকাণ্ডের পর সিধুর মন্তব্য ঘিরে গোটা দেশে ব্যাপক তোলপাড় শুরু হয়। কংগ্রেসকে নিশানায় রেখে সমালোচনা শুরু করে বিজেপি। এরপর এদিন মোদী-আমিত শাহর গড়ে গিয়ে বিজেপিতে একহাত নেন সিধু।

মোদী খালি পেটে যোগা করাচ্ছেন! গুজরাতের মঞ্চে অঙ্গভঙ্গি করে কী দেখালেন সিধু, ভাইরাল ভিডিও

গুজরাতের আহমেদাবাদের এক জনসভায় নভজ্যোত সিং সিধু বলেন, 'আরে নরেন্দ্র মোদী তোমার রাষ্ট্রভক্তি এমনই যে পেট খালি আর তুমি যোগা করাচ্ছ? সবাইকে রামদেবই বানিয়ে দাও।পেট খালি রয়েছে তাতে যোগ করানো হচ্ছে , আর পকেট খালি থাকা অবস্থায় অ্যাকাউন্ট খোলার কথা বলা হচ্ছে।' এই বক্তব্যের সঙ্গে সঙ্গে মঞ্চে একাধিক অঙ্গভঙ্গিও করে দেখান সিধু।

উল্লেখ্য, এর আগে মুসলমানদের নিয়ে সিধুর মন্তব্য ঘিরে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তিনি মোদীর বিরুদ্ধে তোপ দেগে সিধু বলেন, বিজেপির বিরুদ্ধে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষকে এক হতে হবে। এরপরই শুরু হয় বিতর্ক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+