মোদীজি দেশপ্রেমের পাঠ নিন সোনিয়াজির কাছে, এবার সিধু দিলেন ‘প্রয়োজনীয় পরামর্শ’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশপ্রেমের পাঠ শেখালেন কংগ্রেসি মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু। সেনাদের নিয়ে রাজনীতি বন্ধ করার পরামর্শ দিয়ে সিধু বলেন, দেশপ্রেমের পাঠ নেওয়া উচিত সোনিয়া গান্ধীর কাছ থেকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশপ্রেমের পাঠ শেখালেন কংগ্রেসি মন্ত্রী নভজ্যোৎ সিং সিধু। সেনাদের নিয়ে রাজনীতি বন্ধ করার পরামর্শ দিয়ে সিধু বলেন, দেশপ্রেমের পাঠ নেওয়া উচিত সোনিয়া গান্ধীর কাছ থেকে। সোমবার উত্তরপ্রদেশের রায়বেরিলির জনসভা থেকে ফের গর্জে উঠলেন সিধু। একহাত নিলেন খোদ প্রধানমন্ত্রীকে। কটাক্ষ করলেন তাঁর নকল দেশপ্রেমের।

সিধু বলেন, আপনি দেশপ্রম বা জাতীয়তাবাদের অনেক কথা বলেন। কিন্তু আমার মনে হয়, এসব নকল। আপনি আসলে শিল্পপতিদের হাতের পুতুল। শিল্পপতিদের কাছে আপনি বিক্রি হয়ে গিয়েছেন। দেশপ্রেম কাকে বলে তা আগে আপনি শিখুন সোনিয়াজির কাছে, তারপর দেশপ্রেম নিয়ে কথা বলবেন। সত্যি কথা আপনি বলতে পারেন না।
এদিন শুধু মোদীর সমালোচনা বা সোনিয়া গান্ধীর প্রশংসা করেই থেমে থাকেননি সিধু। তিনি প্রিয়াঙ্কা গান্ধীকে 'বিগ বস' নামে আখ্যায়িত করেন। আর বলেন, রাহুল গান্ধী যদি আমেথি কেন্দ্র হেরে যান, তবে আমি আর রাজনীতিই করব না, এই চ্যালেঞ্জ দিলাম। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে রাহুল ভাই সম্বোধন করে সিধু বলেন, রাহুলজির হাতেই এবার দেশের কর্তৃত্ব থাকবে।
তিনি বলেন, যদি মোদীর হাতে ফের দেশের ভার যায়, তবে সর্বনাশ হয়ে যাবে। দেশটাই ধ্বংস হয়ে যাবে। আমি আপনাদের কাছ অনুরোধ করছি, আর মোদী নয়। এবার আপনারা রাহুল ভাই, বিগ বস প্রিয়াঙ্কাজি ও সোনিয়াজির উপর আস্থা রাখুন। তাহলেই দেখবেন দেশ এগিয়ে চলেছে।












Click it and Unblock the Notifications