ফের পাকিস্তানে যেতে চেয়ে কেন্দ্রের কাছে আবেদন সিধুর
বন্ধু ইমরান খান তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সারা দিয়েই গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের কর্তারপুরে যেতে চান অমৃসরের কংগ্রেস বিধায়ক নভজ্যোত সিং সিধু।
কর্তারপুর করিডর উদ্বোধনের জন্য কংগ্রেসের প্রতিনিধিদলের তালিকায় ছিলেন না। তবে বন্ধু ইমরান খান তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সারা দিয়েই গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের কর্তারপুরে যেতে চান অমৃসরের কংগ্রেস বিধায়ক নভজ্যোত সিং সিধু। এই মর্মে দেশের বিদেশমন্ত্রককে একটি চিঠি লিখলেন নভজ্যোত সিধু।

বিদেশমন্ত্রককে সিধুর চিঠি
বিদেশমন্ত্রককে লেখা চিঠিতে সিধু লিখেছেন, "ধর্মপ্রাণ শিখ হওয়ায় আমার কাছে গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে কর্মারপুরে যেতে পারাটা বড় সৌভাগ্যের হবে। এতিহাসিক এই মুহূ্র্তের সাক্ষী থাকতে চাই আমি।"

কংগ্রেসের প্রতিনিধি দলে জায়গা হয়নি সিধুর
কংগ্রেসের প্রতিনিধিদলের তালিকায় তাঁর নাম না থাকলেও তাঁকে সেখানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী স্বয়ং। এর আগে পাকিস্তানের সেনেটর জাভেদ খান ইমরান খানের নির্দেশে সিধুকে ফোন করেন। এরপরেই সিধুকে ৯ নভেম্বরের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।

সরকারি তালিকায় না থাকায় সরকারের থেকে অনুমতি নিতে হচ্ছে
এদিকে এরই মধ্যে ভারতের তরফে ৫৭৫ জন পূণ্যার্থীর তালিকা পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। এই পূণ্যার্থীরা জাঠা করে কর্তারপুর করিডর দিয়ে পাকিস্তানের গুরুদ্বার কর্তারপুর সাহিব-এ যাবেন। সরকারি প্রতিনিধি দলে অন্তর্গত না থাকায় তাঁকে এভিবে চিঠি লিখে অনুমতি চাইতে হচ্ছে বলে জানা গিয়েছে।

দলের মধ্যে কোণঠাসা সিধু
সূত্রের খবর অনুযায়ী, ভারতের প্রতিনিধিদলের তালিকায় নাম রয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় মন্ত্রী রহদীপ পুরি, হরসিমরাত কাউর বাদল, পঞ্চাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। এছাড়াও তালিকায় রয়েছেন বহু সাংসদ এবং বিধায়ক। কংগ্রেস দেওয়া তালিকা থেকে সিধুর নাম বাদ পড়েছিল।

পাকিস্তানে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন সিধু
গতবছর কর্তারপুরের অনুষ্ঠানে সিধু নিজের চেষ্টায় গিয়েছিলেন। অনুষ্ঠানে গিয়ে ইমরানের প্রশংসা করেছিলেন তিনি। বলেছিলেন ইমরানের নাম ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই সফরে সিধুর সঙ্গে খালিস্তানপন্থী গোপাল সিং চাওলার সঙ্গে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। চাওলা পাকিস্তানে থাকেন। যিনি কট্টর ভারত বিরোধী হিসেবে পরিচিত। গোপাল সিং চাওলাকে জঙ্গি নেতা হাফিজ সইদের সঙ্গেই দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications