দেশ বিরোধী মন্তব্যের জের, নিজের উপদেষ্টাদের ডেকে পাঠালেন পাঞ্জাবের কংগ্রেস প্রধান সিধু

দেশ বিরোধী মন্তব্যের জের, নিজের উপদেষ্টাদের ডেকে পাঠালেন পাঞ্জাবের কংগ্রেস প্রধান সিধু

ক্রমশই বিতর্ক বাড়ছে কংগ্রেসের অন্দরে। সম্প্রতি কাশ্মীর ইস্যু নিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেছিলেন পাঞ্জাবের প্রদেশ কংগ্রেস সভাপতি নভজ্যোত সিং সিধুর উপদেষ্টা প্যায়ারে লাল গর্গ এবং মালবিন্দর মালি। দু'জন উপদেষ্টার মন্তব্য নিয়ে বিতর্কও হয়েছিল দেশজুড়ে। এবার এই কারণেই এই দু'জনকে ডেকে পাঠালেন সিধু।

কী ঘটেছে?

কী ঘটেছে?

কংগ্রেসের অন্দরে প্যায়ারে লাল গর্গ এবং মালবিন্দর মালি নভজ্যোত সিং সিধুর খুবই ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত। এর মধ্যে মালবিন্দর সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫ এ ধারা নিয়ে প্রশ্ন করেন। তাঁর বক্তব্য, যদি কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ হত, তাহলে এই ধারাগুলির প্রয়োজনীয়তা কোথায়? একটি সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তিনি ইন্দিরা গান্ধীর একটি ব্যঙ্গচিত্রও পোস্ট করেন। যেখানে দেখা যায়, চারদিকে মাথার খুলির মাঝে দাঁড়িয়ে রয়েছেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর হাতে ধরা রাইফেলের মুখে বসানো রয়েছে আরেকটি খুলি। অন্যদিকে প্যায়ারে লাল আবার পাকিস্তান ইস্যুতে মুখ খোলার জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের দিকে প্রশ্ন তুলেছেন৷ তাঁর মতে, পাকিস্তান ইস্যু মোটেও পাঞ্জাবের ভাবনার বিষয় নয়।

কী বলেছেন অমরিন্দর সিং?

কী বলেছেন অমরিন্দর সিং?

দলের দুই গুরুত্বপূর্ণ নেতার এই ধরনের বক্তব্যের পর গতকালই আসরে নামেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ রবিবার মুখ্যমন্ত্রীর দফতর এই মন্তব্যগুলিকে অত্যন্ত নিম্নরুচির বলে আখ্যা দেয়৷ জানানো হয় যে, এই মন্তব্যের জেরে পাঞ্জাবের শান্তি বিঘ্নিত হতে পারে। প্রেস বিবৃতি অনুযায়ী, অমরিন্দর সিং ওই দু'জনকে শুধুমাত্র সিধুকে উপদেশ দিতে বলেছেন। জানিয়েছেন, যে বিষয়গুলি নিয়ে ওঁরা কিছুই জানেন না, তা নিয়ে যেন একেবারে চুপ থাকেন।অমরিন্দর আরও বলেন, 'কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল এবং আছে। মালবিন্দরের মন্তব্য একেবারে ইসলামাবাদের মতো শোনাচ্ছে। এটা সম্পূর্ণরূপে দেশবিরোধী'।

সিধুর উপদেষ্টারা বাস্তব নোঝেন না!

সিধুর উপদেষ্টারা বাস্তব নোঝেন না!

গর্গের বক্তব্য নিয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, 'সিধুর উপদেষ্টারা বাস্তব বোঝেন না। পাঞ্জাবের মানুষ জানেন যে পাকিস্তান সীমান্তের ওপার থেকে অস্ত্র এবং মাদক সরবরাহ করছে। রাজ্যের যুবকরা সীমান্তে মারা যাচ্ছেন ওই দেশটির জন্য।'

কী বললেন কংগ্রেস মুখপাত্র মনীশ তিওয়ারি?

কী বললেন কংগ্রেস মুখপাত্র মনীশ তিওয়ারি?

অমরিন্দরের থেকে একধাপ এগিয়ে গর্গ ও মালির সমালোচনা করেন কংগ্রেসের সর্বভারতীয় মুখপাত্র মনীশ তিওয়ারি৷ তিনি সংবাদমাধ্যমকে বলেন এই লোকগুলোর কংগ্রেসে তো দূর দেশে থাকায় উচিৎ নয়৷ এবং এবিষয়ে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে ট্যাগ করে টুইট ও করোন মনীশ।

কী বললেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র?

কী বললেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র?

পুরো ইস্যুতে রাহুল গান্ধির বক্তব্য দাবি করে সম্বিত বলেন, আমরা প্রথম থেকেই বলে আসছি কংগ্রেসের নেতারা নিজেদের বক্তব্যে বিচ্ছিন্নতাবাদকে পশ্রয় দেয়৷

সিধু ও পাকিস্তান!

সিধু ও পাকিস্তান!

এর আগেও একাধিকবার প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ সিধুকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল৷ সে প্রাক্তন পাক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকা হোক কিংবা পরে আবার পাকিস্তান যাওয়া হোক৷ শেষ তিনবছরে সিধুর প্রতিটি পাকিস্তান সফর এবং তার সঙ্গে বিভিন্ন মন্তব্য বিতর্ক তৈরি করেছে৷


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+