কংগ্রেস ছাড়লেন সিধুর স্ত্রী নভজ্যোত

কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে সিধুর সঙ্গে দলের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল। সেই ফাটল আরও চওড়া করলেন সিধুর স্ত্রী। চণ্ডীগড়ে লোকসভা কেন্দ্রের টিকিট না পেয়ে দল ছাড়লেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর।

কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকে সিধুর সঙ্গে দলের সম্পর্কে চিড় ধরতে শুরু করেছিল। সেই ফাটল আরও চওড়া করলেন সিধুর স্ত্রী। চণ্ডীগড়ে লোকসভা কেন্দ্রের টিকিট না পেয়ে দল ছাড়লেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর। অমৃতসর পূর্বের বিধায়ক সিধু পত্নি সাংসদ হতে চেয়ে দলের কাছে চণ্ডীগড় লোকসভা কেন্দ্রের টিকিট দাবি করেছিলেন। কিন্তু হাইকমান্ড তাঁকে সেই কেন্দ্রের প্রার্থী করতে চায়নি। তারপরেই এই চরম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

কংগ্রেস ছাড়লেন সিধুর স্ত্রী নভজ্যোত

এর আগে অবশ্য নভজ্যোত কউর দাবি করেছিলেন দল তাঁকে টিকিট দিতে চাইলেও অমরিন্দরের আপত্তিতে সেটা হয়নি। এদিকে সিধু পত্নির কংগ্রেস ছাড়ার খবরে নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। অনেকেই বলতে শুরু করেছেন এবার কী তাহলে সিধুও কংগ্রেস ছাড়বেন। কারণ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের সঙ্গে যে সিধুর সম্পর্ক তিক্ততার চরমে গিয়ে পৌঁছেছে তা আর বলার অপেক্ষা রাখে না। একে অপরের বিরুদ্ধে হাই কমান্ডের কাছে নিরন্তর নালিশ জানিয়ে গিয়েছেন।

লোকসভা ভোটের আগে তো অমরিন্দর অভিযোগ করেছিলেন সিধু তাঁকে সরিেয় মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা চালাচ্ছেন। কারতারপুর করিডর নিয়েও সিধুর সঙ্গে গণ্ডগোল বেঁধেছিল অমরিন্দরের। তারপরে সিধুর স্ত্রীর এই দল ছাড়ার ঘটনা নতুন করে উত্তেজনার পারদ চড়িয়েছে কংগ্রেস শিবিরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+