'আমরা গাছ মেরেছি না জঙ্গি?' পাকিস্তানে ভারতের হামলা নিয়ে বিতর্কিত প্রশ্ন তুললেন সিধু
কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধু ফের একবার বিতর্ক খাড়া করলেন।
পাকিস্তানে ভারতীয় বায়ুসেনা ঢুকে তিনটি জায়গায়া এয়ার স্ট্রাইক করে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়ে এসেছে। তা নিয়ে সাংবাদিক সম্মেলন করে বা সংবাদমাধ্যমে বিবৃতিও দিয়েছে। তা সত্ত্বেও বিরোধীরা প্রশ্ন তোলা থামাচ্ছে না। পাকিস্তানে ঘুরে আসা ও সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ বন্ধু তথা কংগ্রেস নেতা নভজোৎ সিং সিধু ফের একবার বিতর্ক খাড়া করলেন।

বালাকোটে হামলা কেন করা হয়েছিল তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সিধু। বলেছেন, ৩০০ জঙ্গি মরেছে নাকি মরেনি? হ্যাঁ নাকি না? তাহলে কেন হামলা হয়েছিল? আমরা জঙ্গি মেরেছি নাকি গাছ? এটা কি নির্বাচনী গিমিক ছিল? সিধুর মতে সেনাকে রাজনীতির স্বার্থে ব্যবহার করা হচ্ছে।
এর আগে পুলওয়ামা হামলার পরও সিধু পাকিস্তানকে বাঁচাতে গিয়ে দেশে সমালোচনার মুখে পড়েছিলেন। বলেছিলেন, গোটা পাকিস্তানকে দোষী করা ঠিক নয়। এবারও সিধু দেশের বায়ুসেনার পাশে না দাঁড়িয়ে, তাঁদের এয়ার স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের পাশে দাঁড়ালেন বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications