সিধুর ভোকাল কর্ডে ব্যাপক ক্ষতি! টানা ৮০ টি সভায় ভাষণ দেওয়ার পর কোন 'ওষুধে'সেরে উঠছেন তিনি
লোকসভা নির্বাচনে এবার কংগ্রেসের স্টার প্রচারক নভজ্যোত সিং সিধু। বিজেপি ছেড়ে এই নেতা কংগ্রেসের যোগ দেওয়ার পর থেকেই একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন।
লোকসভা নির্বাচনে এবার কংগ্রেসের স্টার প্রচারক নভজ্যোত সিং সিধু। বিজেপি ছেড়ে এই নেতা কংগ্রেসের যোগ দেওয়ার পর থেকেই একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন। তবে ভোটের বাজারে একের পর এক ঝাঁঝালে ভাষণে তিনি মাত করেছেন নির্বাচনের রাজনীতি।

টানা ২৮ দিন ধরে ৮০ টি সভায় বক্তব্য রাখবার পর নভজ্যোত সিং সিধুর ভোকাল কর্ড গিয়েছে খারাপ হয়ে! আপাতত ওষুধপত্র দিয়ে তাঁকে এবার সারিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। পঞ্জাবের কংগ্রেস সরকারের এই মন্ত্রী একাধিক মন্তব্যের জেরে এর আগে উঠে এসেছেন বিতর্কে। এবার ভোকাল কর্ড চোটগ্রস্ত হওয়ায় ফের খবরে সিধু।
কণ্ঠস্বরের পরিচর্যায় নভজ্য়োত সিং সিধুকে দেওয়া হয়েছে স্টেরয়েড। আপাতত ওষুধ নিয়ে সেরে ওঠার দিকে এগিয়ে চলেছেন তিনি। সপ্তম দফার ভোটের আগে পঞ্জাবের তাঁর ভাষণে ঝড় তোলার জন্য মুখিয়ে রয়েছেন কংগ্রেসের এই মন্ত্রী। সেরে ওঠার জন্য সিধুকে নিতে হচ্ছে একাধিক কড়া ইঞ্জেকশনও। ফলে সবমিলিয়ে আপাতত বিপাকে কংগ্রেসের এই স্টার প্রচারক।












Click it and Unblock the Notifications