ভোটের পর জোটের ইঙ্গিত নেই, ওডিশায় নবীনকে ধুনলেন মোদী

নরেন্দ্র মোদী
ভুবনেশ্বর, ১১ ফেব্রুয়ারি: ভোট-পরবর্তী জোটের দরজা কার্যত বন্ধ করে দিয়ে বিজেডি সুপ্রিমো তথা ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ককে কড়া ভাষায় বিঁধলেন নরেন্দ্র মোদী। মঙ্গলবার এখানে নির্বাচনী জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেছেন, ওডিশার অবস্থা আজ এতই খারাপ যে, বিজুবাবু (বিজু পট্টনায়ক) স্বর্গ থেকে দেখে দুঃখ পাচ্ছেন!

গত ৫ ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেননি নরেন্দ্র মোদী। বোঝাই গিয়েছিল, তিনি ভোট-পরবর্তী জোটের দরজা খোলা রাখতে আগ্রহী। তাই মমতাকে আক্রমণ করেননি। অথচ একদা বিজেপি-র ঘনিষ্ঠ শরিক বিজেডি তথা নবীন পট্টনায়কের বিরুদ্ধে কিছু বলতে বাকি রাখেননি। তিনি বলেছেন, "নবীন পট্টনায়ক ওডিশাকে বরবাদ করে ছেড়েছেন। গুজরাতে দলে দলে ওডিয়া ছেলে কাজ করতে যায়। সুরাত শহরের দ্বিতীয় ভাষা এখন ওডিয়া। কে আর ১৮-২০ বছর বয়সে নিজের বাবা-মা, গ্রাম, রাজ্য ছেড়ে ভিন জায়গায় পাড়ি দিতে চায়? কিন্তু এখানকার ছেলেরা বাধ্য হয়ে সেটা করছে। এ জন্য দায়ী আপনাদের এখানকার সরকার।"

তিনি আরও বলেন, ভারতের পশ্চিম ভাগ এত উন্নয়ন ঘটিয়েছে। আর পূর্ব ভাগ তুলনায় অনেক পিছিয়ে। কারণ, পশ্চিম ভাগে বিজেপি-র সরকার অধিকাংশ রাজ্যে। যেমন রাজস্থান, গুজরাত, গোয়া। আর পূর্ব অংশে তৃতীয় মোর্চার অন্তর্গত দলগুলো সরকার চালাচ্ছে বা চালিয়েছে। তাই দেশের এই অংশে উন্নয়ন ঘটেনি। সিপিএম, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি, বিজু জনতা দল এরা এখন তৃতীয় মোর্চার ধান্দায় রয়েছে। এরা আসলে কংগ্রেসের সহযোগী। ভোটের আগে তৃতীয় মোর্চার মুখোশ পড়ে নেয়। ভোট মিটলে আবার কংগ্রেসের পিছনে ঘুরঘুর করে। দেশ নয়, এই দলের নেতারা নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+