বিজেপিকে ধাক্কা দিয়ে উপনির্বাচনে বড় জয়! চেয়ার আরও মজবুত করলেন পট্টনায়ক
ওডিশার ব্রিজরাজনগর বিধানসভা আসন ধরে রাখল বিজু জনতা দল (বিজেডি)। প্রায় ৬৫ হাজারেরও বেশি মার্জানিতে জয় পেয়েছেন শাসকদলের প্রার্থী। আরএই জয়ের পরেই ওডিশা বিধানসভাতে কার্যত আরও মজবুত হল নবীন পট্টনায়ক সরকারের জায়গা। সে বিধানসভা
ওডিশার ব্রিজরাজনগর বিধানসভা আসন ধরে রাখল বিজু জনতা দল (বিজেডি)। প্রায় ৬৫ হাজারেরও বেশি মার্জানিতে জয় পেয়েছেন শাসকদলের প্রার্থী। আরএই জয়ের পরেই ওডিশা বিধানসভাতে কার্যত আরও মজবুত হল নবীন পট্টনায়ক সরকারের জায়গা। সে বিধানসভায় ১৪৭ টি আসনের মধ্যে ১১৩টি এখন বিজেডি'র দখলে।

আর এই জয়ের পরেই কার্যত উৎসবে মেতে উঠেছেন সে রাজ্যের শাসকদলের নেতা-কর্মীরা।
গত ৩১ তারিখ ওডিশার ব্রিজরাজনগর বিধানসভা আসনে উপ নির্বাচন হয়। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় সে বিধানসভায় বিজেডি বিধায়ক কিশোর কুমার মহান্তির। তবে নবীনের পার্টির তরফে তাঁর স্ত্রী অলকা মোহান্তিকে এবার টিকিট দেয়। আর উপ নির্বাচনে সে বিধানসভার মানুষ যে বিজেডির পক্ষেই রয়েছে তা আরও একবার বুঝিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তাৎপর্যপূর্ণ ভাবে ২০১৯ সালের থেকে অনেক ভালো ফল করেছেন অলকা।
তথ্য বলছে ২০১৯ সালে অলকা'র স্বামী কিশোর কুমার ৮০ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন। কিন্তু অলকা তা ছাপিয়ে গিয়েছেন। প্রায় ৯৪ হাজার ভোট পেয়েছেন এবার তিনি। দলের এহেন ফলাফলে খুশি বিজেডি নেতা-কর্মীরা। দল এমনটাই আশা করেছিল বলেও দাবি নেতাদের। বলে রাখা প্রয়োজন, ২০১৯ সালে বিধানসভা নির্বাচনে ১১২টি আসন পেয়ে পঞ্চম বার ক্ষমতায় ফেরেন বিজেডি নেতা নবীন পট্টনায়ক। আর এরপর থেকে একটি উপ নির্বাচনেও হারতে হয়নি শাসকদলকে।
বিশেষ করে এবার নবীন পট্টনায়ক কোনও প্রচারও করেননি। তবে শাসকদলের এহেন ফলাফল বিজেপির কাছে বড় ধাক্কা। বলে রাখা প্রয়োজন, ওডিশা এবং বাংলা দখলের স্বপ্ন দেখে বিজেপি। ২০১৯ সালে কার্যত ওডিশাকে পাখির চোখ করে বিজেপি। কিন্তু নবীন পট্টনায়কের উন্নয়নের সামনে কার্যত দাঁড়াতে পারেনি বিজেপি প্রার্থীরা।
একের পর এক কেন্দ্রে হার হয় বিজেপির। এমনকি উপ নির্বাচনেও ছবিটা ওডিশাতে একই। এমনকি ব্রিজরাজনগর বিধানসভা আসনে বিজেডি প্রার্থীর সামনে দাঁড়াতে পারেনি বিজেপি প্রার্থী। বিশেষ করে যেভাবে বিজেপি প্রার্থীর ভোট বেড়েছে তাতে ওডিশার মাটিতে নবীন পট্টনায়কের জায়গা আরও শক্ত হল বলেই মনে করা হচ্ছে।
তবে বিজেপির দাবি, উপনির্বাচন আর বিধানসভা-লোকসভা নির্বাচন আলাদা! উপ নির্বাচনে মানুষ স্থানীয় দলের পক্ষেই থাকে। ফলে আগামিদিনে ওডিশাতে খেলাটা ঘুরে যাবে বলেই আশাবাদী স্থানীয় বিজেপি নেতৃত্বের। তবে বিষয়টি নিয়ে মাথা ঘামাতে নারাজ বিজেডি।
-
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications