সাংবাদিক সুজাত বুখারি খুনের মূল চক্রী জঙ্গি নাভেদকে এনকাউন্টারে খতম করল সেনা

জম্মু ও কাশ্মীরের বুধগামে দুই জঙ্গিকে এনকাউন্টারে খতম করল পুলিশ।

জম্মু ও কাশ্মীরের বুধগামে দুই জঙ্গিকে এনকাউন্টারে খতম করল পুলিশ। এর মধ্যে অন্যতম হল জঙ্গি নাভেদ জাট। সে রাইজিং কাশ্মীরের সম্পাদক সুজাত বুখারিকে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। তাকে নিকেশ করা কাশ্মীর পুলিশের বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

সাংবাদিক সুজাত বুখারি খুনের মূল চক্রী জঙ্গি নাভেদকে এনকাউন্টারে খতম করল সেনা

বুধগামের চাটেরগামে জঙ্গিদের উপস্থিতি নিয়ে নির্দিষ্ট খবর ছিল পুলিশের কাছে। এদিন সেইমতো পুলিশ ও সেনার যৌথবাহিনী অপারেশন চালায়। শুরু হল গুলির লড়াই।

পুলিশ সূত্রে খবর, মোট ২-৩জন জঙ্গি এলাকায় লুকিয়ে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়েই তারা গুলি চালায়। এনকাউন্টার শুরু হলে একটি বিল্ডিংয়ের মধ্যে জঙ্গিরা লুকিয়ে ছিল। পরে দুজনকে সেনা খতম করতে সক্ষম হয়েছে। গোটা এলাকা তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+