আইএনএস বিক্রমাদিত্যে আগুন, মৃত নৌসেনা অফিসার

যুদ্ধ বিমান বহনকারী ভারতের রণতরী আইএনএস বিক্রমাদিত্য জাহাজে অগ্নিকাণ্ডে এক নৌসেনা অফিসারের মৃত্যু হয়েছে।

যুদ্ধ বিমান বহনকারী ভারতের রণতরী আইএনএস বিক্রমাদিত্য জাহাজে অগ্নিকাণ্ডে এক নৌসেনা অফিসারের মৃত্যু হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে আগুন নিয়ন্ত্রণে এনেও ধোঁয়ায় দমবন্ধ হয়ে লেফটেন্যান্ট কম্যান্ডার ডি এস চৌহানের মৃত্য হয়েছে বলে ভারতের নৌবাহিনী সূত্রে খবর।

আইএনএস বিক্রমাদিত্যে আগুন, মৃত নৌসেনা অফিসার

জানানো হয়েছে, শুক্রবার কর্নাটকের কারওয়ার বন্দরের কাছে আচমকাই আইএনএস বিক্রমাদিত্য যুদ্ধ জাহাজের একাংশে আগুন ধরে যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ভরে যায় জাহাজের ভেতরের কেবিন। আগুন নেভানোর সময় ধোঁয়ায় দমবন্ধ হয়ে গুরুতর অসুস্থ হন অগ্নি নির্বাপণ অভিযানের নেতৃত্বে থাকা ভারতের নৌবাহিনীর লেফটেন্যান্ট কম্যান্ডার ডি এস চৌহান। নৌসেনার আইএনএইচএস পতঞ্জলি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

অগ্নিকাণ্ডের তদন্তে কমিটি গঠন করেছে ভারতীয় নৌসেনা। ঘটনার পিছনে কোনো অন্তর্ঘাত আছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রমাদিত্যের বিশেষ ক্ষতি হয়নি বলেও নৌসেনার তরফে জানানো হয়েছে।

২৮৪ মিটার লম্বা, ৬০ মিটার উচ্চতা ও ৪০ হাজার টন ওজন বহনক্ষম আইএনএস বিক্রমাদিত্য জাহাজ ২০১৪ সালে রাশিয়ার কাছ থেকে কিনেছিল ভারত। অত্যাধুনিক এই যুদ্ধ জাহাজ একাধিকবার দুর্ঘটনার কবলে পড়ায়, এর নির্মাণ পদ্ধতি এবং উপকরণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে কিছু মহল থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+