হরিয়ানার বিধানসভা ভোটে বিজেপির তরুপের তাস এই মুসলিম তরুণী
বয়স ২৭-এর বেশি নয়, লন্ডন ফেরত উচ্চ শিক্ষিত নুকসম চৌধুরিকেই মুসলিম ভোট ব্যাঙ্কের হাতিয়ার করেছে বিজেপি। হরিয়ানার বিধানসভা ভোটে সংখ্যালঘু কেন্দ্র পুনহানা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে তাঁকে।
বয়স ২৭-এর বেশি নয়, লন্ডন ফেরত উচ্চ শিক্ষিত নুকসম চৌধুরিকেই মুসলিম ভোট ব্যাঙ্কের হাতিয়ার করেছে বিজেপি। হরিয়ানার বিধানসভা ভোটে সংখ্যালঘু কেন্দ্র পুনহানা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে তাঁকে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের মিরান্ডা হাউস কলেজ থেকে ইতিহাসে স্নাতক হওয়ার পর নুকসম পাড়ি দিয়েছিলেন ইটালি।

সেখানকার লাক্সারি ব্র্যান্ড ম্যানে়মেন্ট থেকে স্নাতোকোত্তর ডিগ্রি পাওয়ার পর লন্ডনে জনসংযোগ নিয়ে পড়াশোনা করেন। তারপরেই দেেশ ফিরে বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন নুকসম।
হরিয়ানার মুসলিম অধ্যুষিত জেলা মেওয়াটে নুকসমকে প্রার্থী করার মূল লক্ষ্যেই কংগ্রেসের ভোট ব্যাঙ্কে বড় ধাক্কা দেওয়া। করণ গত কয়েক বছরে এই কেন্দ্রে ভাল অবস্থায় নেই বিজেপি। তাই শক্তপোক্ত কোনও প্রার্থীকেই খুঁজছিল গেরুয়া শিবির। নুকসমের মতো প্রার্থী এই কেন্দ্রে একেবারে যোগ্য বলেই মনে করেছেন অমিত শাহরা।
নুকসমের বাবা অবসরপ্রাপ্ত বিচারক আর তাঁর মা উচ্চ পদস্থ সরকারি আধিকারিক। এক মাস আগেই দেশে ফিরে নুকসম জানিয়েছিলেন তিনি এলাকার উন্নয়নের জন্য রাজনীতিতে যোগ দিতে চান। কাজ করতে চান মহিলাদের উন্নয়নের জন্য। যেটা কোনও বেসরকারি সংস্থানে কাজ করে সম্ভব নয়। নুকসমের এই বক্তব্য শোনার পর আর সময় নষ্ট করেনি বিজেপি শিবির। সঙ্গে সঙ্গে তাঁকেই এই কেন্দ্রের প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন।
২০১৮ সালের নীতি আয়োগের রিপোর্টে প্রকাশ করা হয়েছিল হরিয়ানার মেওয়াট জেলা সবচেয়ে বেশি অনুন্নয়নের শিকার। রাস্তা, পানীয়জল, বিদ্যুত পরিষেবা সবকিছুরই বেহাল দশা এখানে। এছাড়া এখানে অনুন্নয়নের সবচেয়ে বেশি শিকার মহিলা এবং শিশুরা। এই পরিবেশে নুকসমকে প্রার্থী করা বিজেপির পক্ষে লাভজনক হবে বলেই মনে করা হচ্ছে।
কারণ এই এলাকায় ৮০ শতাংশ ভোটারই মুসলিম। সেই ভোট ব্যাঙ্ক ধরে রাখতে নুকসমের থেকে যোগ্য কেউ হতে পারে না। কাজেই বোঝাই যাচ্ছে হরিয়ানার মেওয়াট জেলার পুনহানা কেন্দ্রে কংগ্রেসকে ভাল মানের টক্কর দেবে বিজেপি।












Click it and Unblock the Notifications