Chandrayaan 3: কেঁপে উঠল চাঁদের মাটি, বিক্রমে ধরা পড়ল সেই 'ভূমিকম্প'?

Chandrayaan 3: হঠাৎ নড়ে উঠেঠে চাঁদের মাটি। আর সেই কম্পন ধরা পড়েছে ভারতের চন্দ্রযান ৩-এর ল্যান্ডার বিক্রমে। এই কম্পন প্রাকৃতিক বলেই বর্ণনা করেছেন মহাকাশবিদরা। ঠিক যেমন পৃথিবীতে ভূকম্পন হলে ধরা পড়ে রিখটার স্কেলে, তেমনই বিক্রমে থাকা এক বিশেষ যন্ত্রে ধরা পড়েছে সেই কম্পন।

কতটা কেঁপেছে মাটি, সেই চিত্রও প্রকাশ করেছে ইসরো (ISRO)। গত ২৬ অগস্ট ওই কম্পনের ছবি ধরা পড়েছে। কী এই কম্পনের উৎস, তা খতিয়ে দেখছেন বিজ্ঞানীরা। যে যন্ত্রে কম্পন মাপা হয়েছে, তার নাম লুনা সিসমিক অ্যাকটিভিটি বা ILSA। রোভার চাঁদের মাটিতে কীভাবে নড়াচড়া করছে, সেটাও ধরা পড়েছে ওই যন্ত্রে।

Chandrayaan 3

ILSA এমন ভাবে তৈরি যাতে যে কোনও জিনিসের কম্পন ধরা পড়ে সহজেই। এতে গ্রাফের আকারে ধরা পড়ে কম্পন। ল্যান্ডার, রোভার প্রত্যেকেই চলাফেরা রেকর্ড হয়। তবে, এবার ধরা পড়েছে এক অদ্ভুত কম্পন। এর মধ্যে স্প্রিং দিয়ে একটি বিশেষ ব্যবস্থা করা আছে। কোনও কম্পন হলেই তার প্রভাব পড়ে স্প্রিং-এ। তারপর তা থেকে ভোল্টেজ তৈরি হয়। এই কম্পন ধরা পড়ার পর প্রশ্ন উঠেছে, চাঁদেও কি তবে ভূমিকম্প হয়।

অন্যদিকে, রোভার প্রজ্ঞান চাঁদের দক্ষিণ মেরু নিয়ে অনেক তথ্য পাঠিয়েছে। সেখানে সালফারের উপস্থিতি পাওয়া গিয়েছে। অক্সিজেন, ক্যালসিয়াম ও আয়রনের উপস্থিতির প্রমাণও মিলেছে। তবে হাইড্রোজেনের খোঁজ জারি রয়েছে। দক্ষিণ মেরু থেকে যে তথ্যই পৃথিবীতে আসছে, সেটা কার্যত নতুন, কারণ ভারতই প্রথম দেশ যারা এই প্রান্তে চন্দ্রযান অবতরণ করাতে সক্ষম হয়েছে।

গত ২৩ অগস্ট চাঁদের মাটিতে অবতরণ করে ভারতের চন্দ্রযান (Chandrayaan 3), যে ঘটনা কার্যত এক ইতিহাস। তারপর থেকে প্রতিনিয়ত নতুন নতুন তথ্য আসছে বিজ্ঞানীদের হাতে। খুলে যাচ্ছে তাঁদের গবেষণার নতুন দিগন্ত। বৃহস্পতিবার দুপুরে ল্যান্ডার বিক্রম থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছে ইসরো, যেখানে দেখা যাচ্ছে, রোভার প্রজ্ঞান গোল হয়ে ঘুরে ঘুরে সঠিক পথ খোঁজার চেষ্টা করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+