ভারত বনধ : ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের সমস্ত আপডেট
সরকারের শ্রমিক নীতির বিরোধিতা করে বুধবার ৮ জানুয়ারি দেশ জুড়ে বনধের ডাক দিয়েছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মিলিতভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকারের সঙ্গে বৈঠকের পরই। ট্রেড ইউনিয়নগুলির বেকারত্ব, ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা সহ নানা দাবি নিয়ে কেন্দ্র সেভাবে কর্ণপাত করেনি বলেই অভিযোগ ইউনিয়নের। সবমিলিয়ে দেশ জুড়ে এই বনধের কী প্রভাব পড়েছে তা দেখে নেওয়া যাক একনজরে।

ভারত বনধকে কেন্দ্র করে সকাল থেকেউ উত্তপ্ত হয়ে উঠেছিল মালদহ। সকাল ১০টা নাগাদ বাম এবং কংগ্রেস কর্মী সমর্থকরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় ঘণ্টা খানেক সেখানে অবরোধ চলার পর পুলিস আসে ঘটনাস্থলে। বনধ সমর্থকদের ওঠানোর েচষ্টা করে পুলিস। তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বারাসত, হৃদয়পুর, যাদবপুর, হিজলি কাঁচড়াপাড়া, হাসনাবাদ শাখায় ভ্যাবলা স্টেশনে রেল অবরোধ করা হয়েছে। অন্যদিকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ওভারহেডে কলাপাতা ফেলে ট্রেন আটকেছেন ধর্মঘটীরা। পাশাপাশি হাওড়া মেন লাইনের চুঁচুড়া-হুগলী স্টেশনের মাঝে এবং হিন্দমোটর স্টেশনেও চলছে রেল অবরোধ। রেল অবরোধ চলছে মেদিনীপুর স্টেশনে লাইনে নেমে রেল অবরোধ করছেন ধর্মঘটীরা। ধর্মঘটের জেরে স্টেশনে স্টেশনে আটকে পড়েছে বেশ কিছু ট্রেন। ট্রেন চলাচল ব্যাহত।
বারাসাত শিয়ালদা শাখার হৃদয়পুর স্টেশনে ডাউন দত্তপুকুর লোকালের নীচে মিলল বোমা। সকালে রেললাইনে ৩টি বোমা পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জিআরপি। দ্রুত ট্রেন খালি করার চেষ্টা করে পুলিশ। তবে অনেক যাত্রীই ট্রেন থেকে নামতে চাননি। কিছুক্ষণ পরে ঝুঁকি নিয়েই বোমাগুলিকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
READ MORE
More From
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications