করোনা লকডাউন ৪.০: কী হতে চলেছে দেশের পরিস্থিতি ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী মোদী

করোনা ভাইরাসের পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে লকডাউন যে বাড়বে তা আগেই আন্দাজ করা গিয়েছিল।

করোনা ভাইরাসের পরিস্থিতি যে দিকে এগোচ্ছে তাতে লকডাউন যে বাড়বে তা আগেই আন্দাজ করা গিয়েছিল। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে তাতে সিলমোহর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কী হতে চলেছে চতুর্থ দফার করোনা লকডাউন তার একটা ইঙ্গিতও দিয়েছেন তিনি।

লকডাউন ৪.০

লকডাউন ৪.০

করোনা সংক্রমণ ক্রমশ বাড়ছে দেশে। এই পরিস্থিতিতে এখনই লকডাউন তোলা সম্ভব নয়। তাই চতুর্থ দফায় লকডাউন জারি করা হবে দেশে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে সেই ইঙ্গিত দিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একেবারে নতুন কিছু নিয়ম যে কার্যকর করা হবে এই চতুর্থ দফার লকডাউনে তার ইঙ্গিত দিয়ে রেখেছেন। তবে বিস্তারিত তথ্য ১৮-মে-র আগে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

 করোনা থেকে এখনই মুক্তি নেই

করোনা থেকে এখনই মুক্তি নেই

করোনা ভাইরাসকে নির্মূল করা যে সহজ হচ্ছে তা বিশ্বের তাবর রাষ্ট্রনেতাই স্বীকার করে নিয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, করোনার টীকা হয়তো কোনও দিনই তৈরি করা যাবে না। সেই একই সুর শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলাতেও। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, করোনা অনেকদিন আমাদের সঙ্গে থাকবে। বিশেষজ্ঞরাই নাকি একথা জানিয়েছেন।

সাবধানতাই শেষ কথা

সাবধানতাই শেষ কথা

সচেতনতা এবং সাবধানতা এই দুটির উপর ভিত্তি করে এখন এগিয়ে যেতে হবে। মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা এই বিষয়গুলি মেনে নিয়েই চলতে হবে মানুষকে। তাই করোনা লকডাউনের ৪.০-য় নতুন কিছু নিয়ম জারি হতে চলেছে বলে জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

 আত্মনির্ভরতাই এখন লক্ষ্য

আত্মনির্ভরতাই এখন লক্ষ্য

করোনা সংক্রমণ গোটা বিশ্বকে যে পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে তাতে ভারতের কাছে একটা অর্থ স্পষ্ট হয়েছে সেটা আত্মনির্ভরতা। সব দিক থেকে ভারতকে এখন আত্মনির্ভর হয়ে উঠতে হবে বলে জাতির উদ্দেশ্য ভাষণে দেশবাসীকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+