Swami Vivekananda: স্বামী বিবেকানন্দ অনুপ্রেরণার উৎস, তাঁর এই বাণীগুলি প্রেরণা দেবে আপনাকেও
১৮৬৩ সালের ১২ জানুয়ারি উত্তর কলকাতার সিমলা অঞ্চলে ৩ নম্বর গৌরমোহন মুখোপাধ্যায় স্ট্রিটে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। দেশবাসীর কাছে নরেন্দ্রনাথ এক প্রেরণা, আবেগ, অনুভূতি। তাঁকে শ্রদ্ধা জানাতে প্রতি বছর দেশবাসী তাঁর জন্মদিনে নানান কর্মসূচীর আয়োজন করে থাকেন। আর তাই প্রতিবছর ১২ জানুয়ারি দিনটি জাতীয় যুব দিবস বা রাষ্ট্রীয় যুব দিবস হিসাবে পালিত হয়।
মাত্র ৩৯ বছর বিশ্ববাসীর মাঝে ছিলেন স্বামী বিবেকানন্দ। এত কম সময়ের মধ্যেও তিনি কিন্তু সারা বিশ্বে রেখে গেছেন অমোঘ চিহ্ন। প্রথম জীবনে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্ত নামে পরিচিত ছিলেন, পরে রামকৃষ্ণ পরমহংস দেবের সংস্পর্শে এসে বেছে নেন আধ্যত্মিকতার পথ, আত তারপর থেকেই সকলে তাঁকে স্বামী বিবেকানন্দ নামে চিনতে শুরু করেন। ছোটবেলায় তিনি বিলে নামেই সকলের কাছে পরিচিত ছিলেন। ১৯০২ সালের ৪ জুলাই তিনি পরলোক গমন করেছিলেন।

রামকৃষ্ণ পরমহংস দেবের একজন শিষ্য ছিলেন স্বামী বিবেকানন্দ। ১৮৮৬ সালে সন্ন্যাস গ্রহণ করে হয়ে ওঠেন স্বামী বিবেকানন্দ। তাঁর দেখানো পথে আজও হাঁটেন দেশবাসী। বিবেকানন্দের অনুপ্রেরণামূলক, শিক্ষামূলক কিছু বাণী আজও যুব সমাজকে অনুপ্রাণিত করে। জানুন স্বামী বিবেকানন্দের কিছু অনুপ্রেরণামূলকবানীগুলি।
১) সারাদিন চলার পথে আপনি যদি কোনও সমস্যার সম্মুখীন না হন, তাহলে আপনি বুঝবেন কোনও ভুল পথে এগোচ্ছিলেন।
২) ওঠো, জাগো, যতক্ষণ না পর্যন্ত লক্ষ্য পূরণ হয় ততক্ষণ পর্যন্ত থেমে যেও না।
৩) যে ব্যক্তি কোনও কাজ করে ফলের আশা করেন না, নিঃস্বার্থ ভাবে সব কাজ করেন, তিনি একজন সফল ব্যক্তি।
৪) জীবনের সবচেয়ে বড় ভুল হল নিজেকে দুর্বল ভাবা। শক্তি ও সাহসিকতাই ধর্ম। দুর্বলতা ও কাপুরুষতাই পাপ। সকলকে ভালোবাসাই ধর্ম, কাউকে ঘৃণা করাই মহাপাপ।
৫) নিজেকে পুরোপুরি বিশ্বাস না করা পর্যন্ত ঈশ্বরকেও বিশ্বাস করা যায় না।
৬) যতদিন বাঁচবেন শিখুন, পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষকই হল অভিজ্ঞতা।
৭) যখন যে কাজ করবেন তখন সেই কাজেই নিজেকে মগ্ন করুন, সেই সময় অন্য কাজকে দূরে রাখুন।
8) জীবে প্রেম করে জন সেই জন সেবিছে ঈশ্বর।
৯) বাহ্যিক দেখে ভুলে যেও না, তাঁর অভ্যন্তরীণ প্রকৃতি দেখার চেষ্টা করো।
১০) কারোর সম্পর্কে কখনোই নিন্দা করবেন না, যদি পারেন সকলে ব্যক্তিকে সাহায্য করুন, আর তা যদি না পারেন তাহলে তাঁদের আশীর্বাদ করুন, যাতে তাঁরা নিজেদের পথেই যেতে পারেন।












Click it and Unblock the Notifications