সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার জন্য খুব শিগগিরই গঠন হবে বিশেষ সংস্থা: জাভড়েকর
সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার জন্য খুব শিগগিরই গঠন হবে সংস্থা জানালেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর । এছাড়াও প্রায় ২ হাজার অনলাইন কোর্স চালু করতে চলেছে সরকার।
নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি: ইউজিসি নেট, আইআইটি সমেত অন্যান্য এঞ্জিনিয়ারিং কলেজের প্রবেশিকা পরীক্ষা এবার একটি বিশেষ এজেন্সি-এর হাতে নিয়োজিত করতে পারে কেন্দ্র। এছাড়াও প্রায় ২ হাজার অনলাইন কোর্স চালু করতে চলেছে সরকার। গতকাল এক সাংবাদিক সম্মেলনে এমনই ইঙ্গিত দেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর ।[খড়গপুর আইআইটির গবেষকদের সাফল্যে সব পেয়েছির দেশ এ সেরিব্রাল পালসি আক্রান্ত শিশুরা]
মেডিক্যাল-আইআইটি প্রবেশিকা আয়োজনে যে নয়া বোর্ড তৈরি হবে, তা বাজেটেই ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এদিন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানালেন, আইআইটি সহ সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা এবং ইউজিসি-নেট পরীক্ষা আয়োজন করতে আগামী মাসেই গঠন হতে চলেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ)।[বানর সেনার 'সন্ত্রাস' আইআইটি ক্যাম্পাসে, কব্জা পড়ুয়াদের বিছানাতেও]

এই এজেন্সির গুলির পরিকাঠামো খুব শিগগিরিই তৈরি করা হবে বলেও এদিন জানান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী । তিনি আরো জানান, 'স্বয়ম,-এমওওসিএস' নামের প্লাটফর্মে অনলাইনে কোর্স চালু হবে বহুবিধ বিষয়ে। যার ফলে দেশের যেকোনও প্রান্ত থেকে যখন খুশি এই সমস্ত পঠন পাঠনে অংশগ্রহণ করা যাবে।[১০০-তে '৬' পেলেই পাওয়া যাবে আইআইটিতে ভর্তির ছাড়পত্র!]
'স্বয়ম,-এমওওসিএস' ও ডিটিএইচ চ্যানেলের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার যে সমস্ত প্রচারের কথা বলা হয়েছে তার জন্য বিজ্ঞাপনও খুশ শিগগিরিই চালু করা হবে। 'স্বয়ম,-এমওওসিএস এর মাধ্যমে যে অনলাইন কোর্স চালু হবে, তাতে সংযুক্ত করা হবে 'ডিসটান্স এডুকেশন'-এর সঙ্গে যুক্ত পঠানপাঠনকেও।কেন্দ্রের সিদ্ধান্ত, মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, বিজনেস কলেজে ভর্তির জন্য যে সব প্রবেশিকা হয়, তা পরিচালনা করার জন্য নতুন একটি স্বশাসিত সংস্থা তৈরি করা হবে।
এনটিএ গঠন হলে আইআইটি ও এআইসিটিই-র বোঝাও হাল্কা হবে বলেই মনে করেন জাভড়েকর। ফলে, এক ছাতার তলায় চলে আসবে সিএটি, জেইই(মেইন), জেইই(অ্যাডভান্সড), জিএটিই, সিএমএটি, এনইইটি ও এনইটি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications