লকডাউন বাড়াতে মোদীর কাছে আবেদন করোনা টাস্কফোর্সের? জানুন আসল তথ্য

দেশে গত ৩০ দিন ধরে চলছে লকডাউন। তবে সেই সময়কালে ক্রমেই দেশে আরও বিস্তার ঘটেছে করোনা সংক্রমণের। ১৪ এপ্রিল লকডাউন শেষ হওয়ার কথা থাকলেও সেদিন প্রধানমন্ত্রী মোদী ঘোষণা করে লকডাউনের মেয়াদ বাড়ান আগামী ৩ মে পর্যন্ত। এই পরিস্থিতিতে সম্পূর্ণ ভাবে লকডাউন মেনে চলার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী সবাইকে বাড়িতেই থাতে বলেন।

আংশিক শিথিল হয়েছে লকডাউন

আংশিক শিথিল হয়েছে লকডাউন

তবে লকডাউনের মেয়াদ বাড়িয়েও কোনও ভাবেই নিয়ন্ত্রণে আসছে না দেশের করোনা সংক্রমণের পরিস্থিতি। এরই মধ্যে সোমবার থেকে কিছুক্ষেত্রে লকডাউনে ছাড় দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে হটস্পট হিসাবে চিহ্নিত স্থানে কোনও রকমের ছাড় দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এছাড়া রবিবারই ছাড় দেওয়ার বিষয়ে নতুন নির্দেশিকা জারি করা হয়েছিল কেন্দ্রের তরফে।

সোশ্যাল মিডিয়াতে লকডাউন বৃদ্ধির খবর

সোশ্যাল মিডিয়াতে লকডাউন বৃদ্ধির খবর

এই পরিস্থিতিতে দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয় যে ৩ মে-এর পরও জারি থাকবে লকডাউন। এই নিয়ে বিশেষ আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে দারস্থ হয়েছে করোনা সংক্রমণের উপর নজর রাখা ন্যাশনাল টাস্ক ফোর্স। এর জেরে মানুষের মনে আশঙ্কা আরও ঘণীভূত হয়েছে?

লকডাউন নিয়ে এই খবর ভুয়ো

লকডাউন নিয়ে এই খবর ভুয়ো

তবে উপরুক্ত এই খবর যদি আপনার চোখে পড়ে থাকে তবে তা বিশ্বাস করার কোনও কারণ নেই। কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল টাস্ক ফোর্স লকডাউন বাড়ানো সম্পর্কিত কোনও রিপোর্টই প্রধানমন্ত্রীর কাছে পেশ করেনি যাতে লকডাউনের মেয়াদ বাড়ানোর আর্জি রয়েছে।

দেশে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ

দেশে ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ

এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়ে গিয়েছে, এদিন সকালেই তা জানানো হল কেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এদিন যুগ্ম সচিব লব আগরওয়াল সাংবাদিকদের গত ২৪ ঘণ্টায় দেশের পরিস্থিতির বিষয়ে জানান। তাতে জানানো হয় যে গত ২৪ ঘণ্টায় ৩৭ জন মারা গিয়েছে দেশে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+