সব কিছুই যেন উপার্জনের মাধ্যম! কংগ্রেসকে কটাক্ষ মোদীর
জাতীয় সুরক্ষা নিয়ে কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, জাতীয় সুরক্ষা কংগ্রেসের কাছে পাঞ্চিং ব্যাগ কিংবা তহবিলের উৎস।
জাতীয় সুরক্ষা নিয়ে কংগ্রেসকে কড়া আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, জাতীয় সুরক্ষা কংগ্রেসের কাছে পাঞ্চিং ব্যাগ কিংবা তহবিলের উৎস।

কংগ্রেসকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, জাতীয় সুরক্ষা এবং প্রতিরক্ষা কংগ্রেসের কাচে পাঞ্চিং ব্যাগের মতো। তাদের কাছে এটি তহবিলেরও উৎস। ভিডিও কনফারেন্সে তামিলনাড়ুর বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলছিলেন নরেন্দ্র মোদী। সেই সময় এই অভিযোগ করেন তিনি।
সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে একদিকে কংগ্রেস নেতারা পরিহাস করেন অন্যদিকে, প্রতিরক্ষায় লুঠ চালান। এপ্রসঙ্গে ১৯৪০ এবং ৫০-এর দশকে জিপ কেলেঙ্কারি এবং ৮০-র দশকে বোফর্সের কথা উল্লেখ করেন তিনি। এছাড়াও অগাস্টা ওয়েস্ট ল্যান্ড এবং সাবমেরিন কেলেঙ্কারির কথাও উল্লেখ করেন তিনি।
সবকিছুকেই কংগ্রেস টাকা উপার্জনের মাধ্যম হিসেবে বেছে নেয়। সমালোচনা করতে গিয়ে এমনটাই অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে জওয়ানদেরও পরোয়া করা হয় না বলে অভিযোগ প্রধানমন্ত্রীর।












Click it and Unblock the Notifications