কোচের হাতে ধর্ষিতা জাতীয় স্তরের মহিলা শ্যুটার
রাজধানীকে কোচের হাতেই ধর্ষিত হওয়ার অভিযোগ তুললেন জাতীয় স্তরের এক মহিলা শুটার। রবিবার থানায় গিয়ে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা শুটার।
নয়াদিল্লি, ৪ ডিসেম্বর : রাজধানীকে কোচের হাতেই ধর্ষিত হওয়ার অভিযোগ তুললেন জাতীয় স্তরের এক মহিলা শুটার। রবিবার থানায় গিয়ে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা শুটার।
হরিয়ানার ওই শুটারের অভিযোগ, তাঁর কোচ প্রাক্তন অলিম্পিয়ান, অর্জুন পুরস্কারপ্রাপ্ত। কোনও একটি জন্মদিনের পার্টিতে তাঁর পানীয়ে মাদক মিশিয়ে তাঁকে ধর্ষণ করেন কোচ।

যেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, তিনি ভারতীয় স্পোর্টস ফেডারেশনের কর্মী। এই ঘটনার তদন্তে তাকে সম্পূর্ণ সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত চলা পর্যন্ত যেন অভিযুক্ত শহর ছেড়ে না যায় সে বিষয়েও সতর্ক করা হয়েছে।
দিল্লি পুলিশের স্পেশ্যাল কমিশনার এমকে মীনা জানিয়েছেন, এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছেন। আইন মেনে সম্পূর্ণ তদন্ত প্রক্রিয়া সম্পাদিত হবে।












Click it and Unblock the Notifications