স্ত্রীয়ের আত্মহত্যায় জেল হল জাতীয় কাবাডি খেলোয়াড় রোহিত চিল্লারের!
পণের জন্য অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন জাতীয় স্তরের কাবাডি খেলোয়াড় রোহিত চিল্লারের স্ত্রী ললিতা। সেই অভিযোগেই এবার ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হল চিল্লারকে।
নয়াদিল্লি, ২৬ অক্টোবর : পণের জন্য অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন জাতীয় স্তরের কাবাডি খেলোয়াড় রোহিত চিল্লারের স্ত্রী ললিতা। সেই অভিযোগেই এবার ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হল চিল্লারকে।
২১ অক্টোবর মুম্বইয়েক কোলবা থেকে চিল্লারকে গ্রেফতার করা হয়। নৌসেনাতে কাজের সূত্রে কোলবায় পোস্টিং ছিল তার। ললিতার আত্মহত্যার তিন দিন পর তাকে গ্রেফতার করে ২৩ অক্টোবর দিল্লিতে নিয়ে আসা হয়।[জাতীয় কাবাডি খেলোয়াড়ের স্ত্রী আত্মঘাতী, রেখে গেলেন ২ ঘন্টার অভিযোগে ঠাসা ভিডিও ফুটেজ]

দু'দিনের পুলিশ রিমান্ডের পর মঙ্গলবার চিল্লারকে মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। আগামী ৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানো হয়েছে। ২১ অক্টোবর চিল্লারের বাবা বিজয় সিংকে ৪ নভেম্বর পর্যন্ত জেলে রাখার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে।
ললিতার মৃত্যুর পরই চিল্লারের পরিবারের জন্য নোটিশ জারি করা হয়েছিল, এবং বলা হয়েছিল ২০ অক্টোবর পুলিশের তদন্তে সাহায্য করার জন্য হাজিরা দিতে। কিন্তু তার পরই বাড়িতে তালা-চাবি লাগিয়ে গা ঢাকা দেয় তারা।
প্রসঙ্গত গত ১৭ অক্টোবর দিল্লিতে নিজের বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ললিতা। দিল্লিতে শ্বশুরবাড়ি থাকা সত্ত্বেও শহরে অন্য বাড়িতে একা থাকতেন ললিতা।
এই বছরই মার্চ মাসে চিল্লারের সঙ্গে তাঁর বিয়ে হয়। এর আগেও একবার বিয়ে হয়েছিল ললিতার। তাঁর মৃত্যুর জন্য স্বামী ও শ্বশুর-শাশুড়িতে দায়ী করে গিয়েছেন ললিতা। ২ ঘন্টার একটি ভিডিও বার্তায় নিজের সমস্ত অভিযোগ জানিয়ে গিয়েছেন তিনি।
ললিতার বাবা করণ সিং চিল্লারের পরিবারের বিরুদ্ধে পণের জন্য অত্যাচার ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেন চিল্লার ও তার পরিবারের বিরুদ্ধে। তারই ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications