জাতীয় কাবাডি খেলোয়াড়ের স্ত্রী আত্মঘাতী, রেখে গেলেন ২ ঘন্টার অভিযোগে ঠাসা ভিডিও ফুটেজ

পণের দাবিতে মানসিক যন্ত্রণা, শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন জাতীয় কাবাড্ডি খেলোয়াড় রোহিত চিল্লারের স্ত্রী ললিতা। ২৭ বছরের ললিতা দিল্লিতে নিজের বাড়িতে আত্মঘাতী হন।

নয়াদিল্লি, ১৯ অক্টোবর : মানসিক যন্ত্রণা, শারীরিক অত্যাচারের জেরে আত্মহত্যা করলেন জাতীয় কাবাড্ডি খেলোয়াড় রোহিত চিল্লারের স্ত্রী ললিতা। ২৭ বছরের ললিতা দিল্লিতে নিজের বাড়িতে আত্মঘাতী হন। মৃত্যুর আগে নিজের সমস্ত অভিযোগ একটি ভিডিও ফুটেজে রেকর্ড করে গিয়েছেন ললিতা।

প্রো কাবাড্ডি লিগে বেঙ্গালুরু বুলস-এর প্রতিনিধি রোহিত। রোহিতের থেকে বয়সে বড় ছিলেন ললিতা। ললিতার দ্বিতীয় বিয়ে ছিল এটি। পুলিশ জানিয়েছে, ললিতার আত্মহত্যার সময় মমুম্বইয়ে ছিলেন রোহিত। নৌসেনায় যোগ দেওয়ার পর ২০০৯ সাল থেকে মুম্বইয়ে রয়েছেন তিনি।

জাতীয় কাবাড্ডি খেলোয়াড়ের স্ত্রী আত্মঘাতী, রেখে গেলেন ২ ঘন্টার অভিযোগে ঠাসা ভিডিও ফুটেজ

পুলিশসূত্রের খবর, ললিতার বাড়ি থেকে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। এছাড়াও ২ ঘন্টার একটি ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসেছে। এই ভিডিওতে পণের জন্য রোহিতের পরিবারের তরফে অত্যাচারের অভিযোগ তুলেছেন ললিতা।

চিঠিতে ললিতা লিখেছেন, তাঁর স্বামী কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন, একা দিল্লিতে থাকার জন্য তাঁকে বাধ্য করা হয়েছে। গত সপ্তাহে টেলিফোনের কথা হওয়ার সময় রোহিত জীবনে শান্তি পেতে ললিতাকে বিয়ে ভাঙার কথা বলেন, আর তারই জেরে ললিতার এই পদক্ষেপ বলেও চিঠিতে লেখা হয়েছে।

ললিতার আত্মহত্যার ঘটনা সামনে আসার পর থেকে রোহিতের মা-বাবা নিখোঁজ। ললিতার পরিবারের তরফে পুলিশকে জানানো হয়েছে, ললিতার প্রথম বিয়ের ক্ষেত্রেও যৌতুকের জন্য অত্যাচার সহ্য করতে হয়েছিল তাকে। সেই কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল ললিতা। ললিতার আত্মহত্যার ঘটনায় রোহিতকে জেরা করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+