ন্যাশনাল হেরাল্ডের প্রকাশকদের বাড়িছাড়া করা যাবে না, নির্দেশ সুপ্রিম কোর্টের
কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ডকে তাঁদের অফিস থেকে উৎখাত করা যাবে না। এদিন এমনই নোটিশ নির্দেশ আকারে কেন্দ্রকে পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট।
কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ডকে তাঁদের অফিস থেকে উৎখাত করা যাবে না। এদিন এমনই নোটিশ নির্দেশ আকারে কেন্দ্রকে পাঠিয়ে দিল সুপ্রিম কোর্ট। ফেব্রুয়ারিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ ছিল নয়াদিল্লির অফিসটি খালি করে দিতে হবে। তার বিরুদ্ধে শীর্ষ আদালতে অ্যাসোসিয়েটেড জার্নাল আবেদন করে।

এর আগে দিল্লি হাইকোর্ট অ্যাসোসিয়েটেড জার্নালের দাবি খারিজ করে। সরকার সুপ্রিম কোর্টে জানিয়েছিল, এই জায়গায় গত ১০ বছর ধরে কোনও সংবাদপত্র কাজ করছে না। গত অক্টোবরে ৫৬ বছরের লিজ খারিজ করে সংবাদপত্রকে বাড়ি ছেড়ে দিতে বলে।
ডিসেম্বরের ২১ তারিখ দিল্লি হাইকোর্ট দুই সপ্তাহের মধ্যে অ্যাসোসিয়েটেড জার্নালকে বাড়ি ছাড়তে বলে। তারপরই শীর্ষ আদালতে আবেদন হয়।
বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী বারবার এই ঘটনায় সনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর দিকে অভিযোগের আঙুল তোলেন। জওহরলাল নেহরু এই অ্যাসোসিয়েটেড প্রেস তৈরি করে গিয়েছিলেন। বিজেপির অভিযোগ, কংগ্রেস দলের টাকা ব্যবহার করে অ্যাসোসিয়েটেড জার্নালের ঋণ মিটিয়েছে। অথচ এই প্রকাশকদের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি রয়েছে। ২০১২ সালে কংগ্রেস দলের থেকে ৯০ কোটি টাকা অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেডকে দেওয়া হয় বলে সুব্রহ্মণ্যণ স্বামী অভিযোগ করেন।












Click it and Unblock the Notifications