ন্যাশনাল এডুকেশন পলিসির ৫+৩+৩+৪ নীতি আসলে কী? পড়াশোনার গতিপ্রকৃতি একনজরে
ন্যাশনাল এডুকেশন পলিসির ৫+৩+৩+৪ নীতি আসলে কী? পড়াশোনার গতিপ্রকৃতি একনজরে
প্রায় ৩৪ বছর পর, ২০২০ সালে নতুন জাতীয় শিক্ষা নীতি শিক্ষামন্ত্রকের তরফে অনুমোদিত হয়েছে। এই শিক্ষানীতি সম্পর্কে পরে দেশবাসীকে অবহিত করা হবে বলে জানানো হয়েছে। এই শিক্ষা নীতি নিয়ে ৫+৩+৩+৪ অংশটি সম্পর্কে রয়েছে বহু প্রশ্ন। একনজরে দেখে নেওয়া যাক,৫+৩+৩+৪ নীতি কতটা গুরুত্বপূর্ণ।

৫+৩+৩+৪ নীতি কী?
উল্লেখ্য, একজন পড়ুয়ার সম্পূর্ণ বিকাশকে নজরে রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। ১০+২ এর জায়গায় ৫+৩+৩+৪ নীতি তে তলে ১৯৮৬ সালের শিক্ষানীতির পরিবর্তন ঘটিয়েছে সরকার। যাতে ইন্টিগ্রেটেড কোর্সের মাধ্যমে সম্পূর্ণ শিক্ষাব্যবস্থায় একটি স্বাধীনতার ছাপ থাকে।

স্কুল শিক্ষায় প্রভাব
বলা হচ্ছে এবার থেকে বোর্ডের পরীক্ষা বছরে ২ বার নেওয়া যেতে পারে। এতে ছোট প্রশ্ন বেশি থাকবে। মুখস্থবিদ্যার পরিমাণ কমাতে উদ্যোগ নেওয়া হবে। পাঠক্রমে ইচ্ছামতো নাট্যচর্চা থেকে সাহিত্য ও ক্রীড়া নিয়ে পড়া যাবে।

কোন কোন ধাপে পড়াশোনা?
কেরিয়ার গড়ার সময় প্রথম ৫ টি বছরে শিক্ষার ভিত্তি জোরালো করতে হবে। এরপরের পর্যায় গুলিকে বিভিন্ন নামাঙ্কনে ভাগ করা হয়েছে। এক্ষেত্রে ৩ থেকে ৮ বছর পর্যন্ত হল ফাউন্ডেশনাল স্টেজ পড়ুয়াদের। ৮ থেকে ১১ বছর পর্যন্ত প্রিপেটরি স্টেজ, এরপর মিডল স্টেজ ১১ থেকে ১৪ বছর , পরে সেকেন্ডারি স্টেজ ১৪ থেকে ১৮ বছর।

ক্লাসের ভিত্তিতে বিভাগ কেমন হবে?
ফাউন্ডেশন স্টেজে ক প্রিস্কুল ও তারপর ক্লাস ওয়ান থেকে ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করতে হবে। এরপর প্রিপেটারি স্টেজে ক্লাস থেকে ৫ পর্যন্ত পড়তে হবে। এই সময়ে পড়ুয়ার বয়সীমা ৮ থেকে ১১ থাকবে।

এরপর কী?
এরপর সেকেন্ডারি স্টেজে ক্লাস ৬ থেকে ক্লাস ৮ পর্যন্ত পড়তে হবে। সেই য়ময় পড়ুয়ার বয়স থাকবে ১১ থেকে ১৪বছর। পরবর্তীকালে সেকেন্ডারের আরেকটি ধাপে ৪ বছর পড়তে হবে ক্লাস ৯ থেকে ১২ পর্যন্ত। আগামী ২০২২ থেকে ২০২৩ সালের শিক্ষাবর্ষে এই নিয়ম লাগু হবে। সেই সময় থেকে রিপোর্ট কার্ডে একজন পড়ুয়ার সম্পূর্ণ বিকাশকে নজরে রেখেই মার্কশিট বানানো হবে।












Click it and Unblock the Notifications