ন্যাশনাল এডুকেশন পলিসি: উঠে গেল এম ফিল, দশম ক্লাসের পরীক্ষা ঘিরে বড় পদক্ষেপ! 'পরিবর্তন' একনজরে
৩৪ বছর পর ভারত পেল ফের এক নতুন ন্যাশনাল এজুকেশন পলিসি। এই নতুন জাতীয় শিক্ষানীতি একাধিক পরিবর্তন এনেছে দেশে। শুধুমাত্রা স্কুল শিক্ষাই নয়, উচ্চ শিক্ষার ক্ষেত্রেও একাধিক চমক এনে দিয়েছে এই শিক্ষানীতি।

দশমের পরীক্ষা গুরুত্বহীন!
যে শিক্ষা ব্যবস্থা দেশ আগে দেখে এসেছে, তাতে ১০+ ২ ছিল শিক্ষা ব্যবস্থার কাঠামো। সেই কাঠামো পরিবর্তন হয়ে এবার হল ৫+৩+ ৩+৪। যে শিক্ষা ব্যবস্থা রয়েছে ভারতে তার সঙ্গে আরও ৩ টি বছর যোগ হয়েছে। কোথাও পাঠ দানের পদ্ধতি কোথাও পাঠক্রমের ঘরানায় এবার আমূল পরিবর্তন আনতে চসেছে মোদী সরকার।

রসায়নের সঙ্গে ফ্যাশন টেকনোলজি পড়া যাবে!
যে চেনা ছকে এতকাল পড়োশোনা হত দেশে ,তা পাল্টাতে চলেছে। শিক্ষা সচিবের বক্তব্য অনুযায়ী, যে পড়ুয়া রসায়ন ভালোবেসে পড়ে,সে চাইলে ফ্যাশন টেকনলজিকেও বিষয় হিসাবে নিতে পারবে। আগে কলা, বিজ্ঞান, কমার্স এই তিন ভাগে ক্লাস ১১-১২ এ পড়াশোনা হত। এখন তা পাল্টাচ্ছে।

যেখানে পড়াশোনা ছাড়বে সেখান থেকে শুরু..
মাল্টিপল এন্ট্রি ও এক্সিট সিস্টেম অনুযায়ী, কেউ উচ্চশিক্ষাস্তরে যদি কোনও কারণে মাঝপথে পড়াশোনা ছেড়ে দেয়, তাহলে সেই জায়গা থেকে আবার সে পড়াশোনা পড়ে শুরু করতে পারে। শিক্ষা ব্যবস্থায় প্রথম এক বছর সম্পূর্ণ করলে সার্টিফিকেট কোর্স, ২ বছরে ডিপ্লোমা, ৪ বছরে ডিগ্রি।

স্কুলের পঠনপাঠনে পরিবর্তন
সমস্ত স্কুলে আগামী দশকে দফায় দফায় বৃত্তি পরীক্ষা হবে।মাতৃভাষাতে ক্লাস ফাইভ পর্যন্ত শিক্ষা চলবে। স্কুলের পড়াশোনা বিষয়ভত্তিক ভাবধারার মধ্যে আবদ্ধ থাকবে। শুধুমাত্র নম্বর দিয়েই ছাড়া যাবে না। পড়ুয়াদের স্কিলের হিসাবে একটি সঠিক রিপোর্ট কার্ড বানাতে হবে। স্কুলের রিপোর্ট কার্ডে সহপাঠিরাও মূল্যায়নের মার্কস বন্ধুদের দেবে। শিক্ষক ছাড়াও পড়ুয়া নিজে মূল্যায়ন করবে নিজের পারফরম্যান্স।

উঠে যাচ্ছে এম.ফিল
পড়ুয়াদের জন্য তৈরি হবে অ্যাকাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট। শুরু হবে ৫ বছরের ইন্টিগ্রেটেড স্নাতক ও স্নাতকোত্তর স্তর। পাশাপাশি উঠিয়ে দেওয়া হচ্ছে এম ফিল। গবেষণায় ইচ্ছুক পড়ুয়ারা চার বছরের ডিগ্রি কোর্স পড়তে পারবে।

ভারতে বিদেশী প্রতিষ্ঠানের ক্যাম্পাস
ভারতে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠানগুলি ক্যাম্প তৈরি করতে পারবে। পড়ুয়াদের মানসিক অবসাদ কাটাতে ক্যাম্পাসে কাউনসেলিং সেন্টার থাকবে। তফশিলি ও উপজাতি সহ পিছিয়ে পড়া শ্রেণির জন্য মেধার ভিত্তিতে সুবিধা দেওয়া হবে।

নিয়ন্ত্রক সংস্থা
এছাড়াও ন্যাশনাল এডুকেশন টেকনলজি ফোরাম গঠিত হবে। এদিকে, উচ্চ শিক্ষায় ইউজিসি, আইসিটিই ,এআইসিটিই, ন্যাশনাল কনসার্ন ফর টিচার্স এডুকেশন নামের একাধিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান রয়েছে। এই সমস্ত প্রতিষ্ঠানের একটি নিয়ন্ত্রক সংস্থা গড়া হবে।












Click it and Unblock the Notifications