মোদী সরকারের সিদ্ধান্তে ফুঁসছে কাশ্মীর, কী টুইট করলেন ওমর আবদুল্লা

এখনও গৃহবন্দি অবস্থাতেই রয়েছে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রাত্যাহারের সিদ্ধান্ত শোনার পর রীতিমত শঙ্কিত তিনি।

এখনও গৃহবন্দি অবস্থাতেই রয়েছে কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রাত্যাহারের সিদ্ধান্ত শোনার পর রীতিমত শঙ্কিত তিনি। টুইটে উদ্বেগ প্রকাশ করে ন্যাশনাল কনফারেন্সের সহ সভাপতি লিখেছেন, কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এই সিদ্ধান্তের ভয়ঙ্কর পরিনাম হতে চলেছে।

মোদী সরকারের সিদ্ধান্তে ফুঁসছে কাশ্মীর, কী টুইট করলেন ওমর আবদুল্লা

কাশ্মীরিদের প্রতি মোদী সরকারের আগ্রাসী মনোভাব প্রকাশ পাচ্ছে এই সিদ্ধান্তে। এমনই টুইট করেছেন তিনি। লিখেছেন, ১৯৪৭ সালে দেশ ভাগ হওয়ার পর থেকে কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে এইরকম বিশ্বাসঘাতকতা কোনও সরকার করেনি।

মোদী সরকারের প্রতিনিধিরা একদিন আগেও মিথ্যে বলেছিলেন তাঁদের টুইটে অভিযোগ করেছেন ওমর। কারণ একদিন আগে রাজ্যপালের সঙ্গে সাক্ষাত করে ওমর জানতে চেয়েছিলেন এরকম কোনও পরিকল্পনা রয়েছে কিনা। তখন রাজ্যপাল সত্যপাল মালিক জানিয়েছিলেন, কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের কোনও পরিকল্পনাই মোদী সরকারের নেই। ঠিক তার পরের দিনই গৃহবন্দি করে রাখা হয় তাঁদের। এবং সোমবার সকালেই রাজ্যসভায় কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের প্রস্তাব পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই নিয়ে যাতে উপত্যকায়া বিদ্রোহ মাথাচারা দিতে না পারে সেকারণে আগে থেকেই সব প্রস্তুতি সেরে রেখেছিল মোদী সরকার। তীর্থযাত্রী এবং পর্যটকদের সরিয়ে অতিরিক্ত বাহিনী পাঠিয়ে খান্ত দেয়নি ১৪৪ ধারা জারি করে ইন্টারনেট পরিষেবা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।

এমনকী এই প্রস্তাব পেশের পর আরও ৮০০০ বাহিনী কাশ্মীরে পাঠানো হয়েছে। কাশ্মীরিদের প্রতিবাদের কোনও রাস্তা খোলা রাখেননি তাঁরা। মোদী সরকারের এই সিদ্ধান্ত সম্পূর্ণ অসাবিধানিক এবং বেআইনি বলে টুইটে দাবি করেছেন ওমর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+