লোকসভা নির্বাচনে জম্মু ও কাশ্মীরে একাই লড়াই করবেন! নীতীশের পথে হাঁটার ইঙ্গিত ফারুক আবদুল্লার
আসন্ন লোকসভা নির্বাচনে কোনও দলের সঙ্গে জোট নয়। জম্মু ও কাশ্মীরে একাই লড়াই করবে ন্যাশনাল কনফারেন্স। এদিন এমনটাই জানিয়েছেন দলের প্রধান ফারুক আবদুল্লা। যদিও কংগ্রেস জানিয়েছে, ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে আলোচনা চলছে। ক্রিকেট কেলেঙ্কারির অভিযোগে ইডি তলব করার কয়েকদিন পরে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লার এই ঘোষণায় জল্পনা তৈরি হয়েছে।
ইন্ডিয়া ব্লকের একাধিক বৈঠকে হাজির থেকেছেন জম্মু ও কাশ্মীরের তিনবারের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। তারপরেও এদিন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এনডিএতে যোগদানের ইঙ্গিত দিয়ে রেখেছেন।

এদিন শ্রীনগরে ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা বলেন, তিনি বুঝতে পেরেছেন, জম্মু ও কাশ্মীরে বিধানসভা ও লোকসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে। তারপরেই তিনি জানান, ন্যাশনাল কনফারেন্স একাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। কোনও দলের সঙ্গে তাঁরা জোট করবেন না। ইন্ডিয়া ব্লকে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা ব্যর্থ হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এদিন তিনি আরও বলেছেন, দেশ গড়তে যা করতে হবে, তাই তিনি করবেন। জাতিকে রক্ষা করতে মতবিরোধকে দূরে সরিয়ে রেখে দেশের কল্যাণকে অগ্রাধিকারের কথা বলেছিলেন তিনি। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার প্রশ্নে তিনি বলেছেন, কে ফোন করলে কথা বলতে চাইবে না? এনডিএ-তে যোগ দেওয়ার ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, ভবিষ্যতে এনডিএ-তে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
#WATCH | Srinagar: On elections in J&K and seat sharing, National Conference Chief Farooq Abdullah says, "I think that elections in both states will be held with the Parliamentary elections. As far as seat sharing is concerned, NC will contest alone and there's no doubt about… pic.twitter.com/e2pLpX3YVB
— ANI (@ANI) February 15, 2024
উল্লেখ করা প্রয়োজন ইন্ডিয়া ব্লকের চার-চারটি বৈঠকে হাজির থাকা কিংবা প্রতিনিধি পাঠানোর পরেও নীতীশ কুমার এনডিএ-তে ফিরে গিয়েছেন। ফলে বিহারে ধাক্কা খেয়েছে ইন্ডিয়া ব্লক। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গে তিনি একাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপ জানিয়েছে, তারা পঞ্জাবে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে এবং দিল্লিতে কংগ্রেসকে একটা আসন দিতে চায়। ফলে সেখানেই কোনও জোট হচ্ছে না। আবার উত্তর প্রদেশে আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী এনডিএ-তে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা করেছেন।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications