ফের ক্ষমতায় যোগী, মাদ্রাসায় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক, নির্দেশিকা জারি উত্তর প্রদেশে

ফের ক্ষমতায় যোগী, মাদ্রাসায় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক, নির্দেশিকা জারি উত্তর প্রদেশে

ফের উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে ফিরছেন যোগী আদিত্যনাথ। আজই শপথগ্রহণ। ইতিমধ্যেই উত্তর প্রদেশে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। রাজ্যের সব মাদ্রাসাতেই এবার থেকে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক করা হয়েছে। গতকালই রাজ্যের সব মাদ্রাসায় এই নির্দেশিকা পৌঁছে দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যের প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তলন এবং জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক জারি করা হয়েছে।

ফের ক্ষমতায় যোগী, মাদ্রাসায় জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক, নির্দেশিকা জারি উত্তর প্রদেশে

মাদ্রাসাগুলিতে নজরদারি বাড়ানোর হয়েছে বিজেপি ক্ষমতায় আসার পরেই। বিজেপি শাসিত অসমে মাদ্রাসা তুলে দেওয়ার কথা বলেছে বিজেপি সরকার। তাই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। তারপরেই উত্তর প্রদেশেই মাদ্রাসা নিয়ে কড়া কড়ি শুরু হয়ে গিয়েছে। মাদ্রাসা গুলিতেই বায়োমেট্রিক সিস্টেম চালু করা হয়েছে। সেখানে শিক্ষকদের । সেই সঙ্গে ছাত্রদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছ। প্রসঙ্গত উল্লেখ্য ২০১৭ সালে উত্তর প্রদেশেরএক মাদ্রাসায় জাতীয় সঙ্গীত গাওয়ায় বাধা দেওয়া হয়েছিল।

সম্প্রতি গোটা দেশে শিক্ষাক্ষেত্রে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। কর্নাটকে হিজাব নির্দেশিকা জারি করা হয়েছে। তাই নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ। কর্নাটক সরকারের দাবি ছিল শিক্ষাক্ষেত্রে পড়ুয়াদের মধ্যে কোনও ভেদাভেদ থাকবে না। কাজেই সকলে সমান এই ভাবনা থেকেই শিক্ষাঙ্গনে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। কর্নাটক সরকারও তাতে সিলমোহর দিয়েছে। কর্নাটক হাইকোর্ট রায়দানের সময় জানায় যে ইসলামে হিজাব আবশ্যিক নয় কাজেই কর্নাটক সরকারের এই সিদ্ধান্তে আপত্তি থাকার কিছু নেই।

তারপরেই হিজাব বিতর্ক পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টে।তবে তার রায়দানে বেশ কিছুটা সময় লাগবে। তাড়াহুড়ো করে রায়দান করতে নারাজ সুপ্রিম কোর্ট। অন্যদিকে আবার গুজরাত সরকার স্কুলে গীতা পড়ানো বাধ্যতামূলক করে দিেয়ছে। সেই প্রক্রিয়া নিজের রাজ্যে চালু করা যায় কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করে গিয়েছে কর্নাটক সরকারও। এদিকে আবার পশ্চিমবঙ্গ সরকার স্কুলের পোশাক নীল সাদা করায় বাধ্যতামূলক করতে চলেছে। তার সঙ্গে বিশ্ববাংলা লোগো থাকবে। তাই নিয়ে রাজনৈতিক চাপান উতোর তৈরি হয়েছে। কলকাতা হাইকোর্টে আবার জনস্বার্থ মামলাও দায়ের হয়েছে এই নিয়ে। নতুন করে বঙ্গে স্কুল-ড্রেস নিয়ে চাপান উতোর তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+