সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজলে উঠে দাঁড়ানো নিয়ে তুমুল বিতর্ক, আসরে তারকারা
সিনেমা হলে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ানোর প্রশ্নে মূল বিভেদ শুরু হয়েছে সিনেমা জগতের অন্দরেই।
সিনেমা হলে জাতীয় সঙ্গীত বাজলে উঠে দাঁড়াতে হবে বলে গতবছরে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরে দেশের প্রতিটি সিনেমা হলে সিনেমা শুরু আগে জাতীয় সঙ্গীত বাজলে উঠে দাঁড়াতে হয়েছে। কেউ সেই নিয়ম না মানায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে। এর মাঝেই সুপ্রিম কোর্ট নতুন পর্যবেক্ষণ হল, বিনোদন লুঠতে আসা দর্শকদের কেন সিনেমা হলে দেশপ্রেম জাহির করতে হবে?

এই প্রশ্নেই উসকে উঠেছে বিতর্ক। সিনেমা হলে জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ানোর প্রশ্নে মূল বিভেদ শুরু হয়েছে সিনেমা জগতের অন্দরেই। একদল বলছেন এই নিয়ম থাকা উচিত। অন্যদল বলছে, যেকোনও জায়গায় দেশপ্রেম দেখাতে বাধ্য করা কাম্য নয়।
Singapore plays it's national anthem every midnight.Likewise do so on DD. Do not force or test my patriotism at various random places.
— Kamal Haasan (@ikamalhaasan) October 24, 2017
দক্ষিণী অভিনেতা কমল হাসান সিঙ্গাপুরের উদাহরণ তুলে এনে বলেছেন, সেদেশে মাঝরাতে জাতীয় সঙ্গীত বাজানো হয়। ফলে এদেশে যেকোনও জায়গায় জোর করে দেশপ্রেম দেখাতে বলা উচিত নয়। এদেশে এমন নিয়ম বলবৎ করা উচিত নয়।
এর বিপক্ষে কথা বলেছেন পরিচালক মধুর ভান্ডারকর। মাত্র ৫২ মিনিটের জাতীয় সঙ্গীতের জন্য উঠে দাঁড়াতে কারও অসুবিধা হওয়ার কথা নয়। গায়ক অভিজিৎ-ও মধুরের সুরে জাতীয় সঙ্গীত বাজার সময় উঠে দাঁড়ানোর পক্ষে কথা বলেছেন। সকলের উঠে দাঁড়ানো উচিত, দাবি অভিজিতের।
I will always stand up for our Natl Anthem & sing along,which I do with great pride.Never understood why it ws mandatory n cinema halls only
— arvind swami (@thearvindswami) October 24, 2017
এদের পাশাপাশি অভিনেতা অরবিন্দ স্বামী বলেছেন, আমি সবসময় জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়াব ও গর্বের সঙ্গে গাইব। গায়ক আদনান সামিও সমর্থন করে জানিয়েছেন, এটা জাতীয় সঙ্গীতের প্রশ্ন। সকলে উঠে দাঁড়াও। অন্যকিছু নিয়ে তর্ক করো।
প্রসঙ্গত, গত ২৩ সোমবার সুপ্রিম কোর্ট নিজেদের পর্যবেক্ষণে জানায়, সিনেমার শুরুতে জাতীয় সঙ্গীত বাজানোর নিয়ম সংশোধন করবে কিনা সেই বিষয়ে কেন্দ্র ভাবনাচিন্তা করুক।












Click it and Unblock the Notifications