বাড়তে পারে লকডাউন, খবর ভুয়ো, জানালো খোদ সরকার
বাড়তে পারে লকডাউন, খবর ভুয়ো, জানালো খোদ সরকার
করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিল থেকে বাড়িয়ে ৩ মে করে দেওয়া হয়েছে। এরই মধ্যে ফের এক টেলিভিশন চ্যানেল দাবি করেছে যে এই লকডাউনের মেয়াদ ফের বাড়ানো হবে। ৩ মে–তে লকডাউন তোলা হবে না। ওই চ্যানেলের দাবি জাতীয় টাস্ক ফোর্স সরকারকে জানিয়েছে যে ৩ মে লকডাউন না তুলে তার মেয়াদ বাড়িয়ে দেওয়া হোক।

যদিও এই খবরে কোনও সত্যতা নেই। এটা একেবারেই ভুয়ো দাবি ও টাস্ক ফোর্স সরকারকে এরকম কোনও সুপারিশও করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত সপ্তাহে ঘোষণা করে লকডাউনের মেয়াদ বাড়িয়ে ৩ মে করেছে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর মন্ত্রীসভার বৈঠকের পর সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন যে এখনই বিমান পরিষেবা চালু করার কোনও পরিকল্পনা নেই। পর্যটন মন্ত্রকের পক্ষ থেকে এটা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে রেস্তোরাঁ ও হোটেল ১৫ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে।












Click it and Unblock the Notifications