'নিখোঁজ' বায়ুসেনার পাইলট! হৃদয়স্পর্শী প্রার্থনা সমাজবাদী অখিলেশের
ভারতীয় বিমান বাহিনীর এক পাইলট নিখোঁজ। বিদেশ দফতরের পক্ষ থেকে এই খবর জানানো পরেই নিখোঁজ ওই পাইলটের ফিরে আসার জন্য প্রার্থনা করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব।
ভারতীয় বিমান বাহিনীর এক পাইলট নিখোঁজ। বিদেশ দফতরের পক্ষ থেকে এই খবর জানানো পরেই নিখোঁজ ওই পাইলটের ফিরে আসার জন্য প্রার্থনা করলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। টুইটে তিনি লিখেছেন, ভগবান তাঁকে রক্ষা করুন। তাঁকে সাহস ও শক্তি যোগান। সারা দেশ তাঁর সঙ্গে রয়েছে বলেও মন্তব্য করেছেন অখিলেশ।

বুধবার বিকেলে সংক্ষিপ্ত এক সাংবাদিক সম্মেলনে বিদেশ দফতরের মুখপত্র রাভেশ কুমার সাংবাদিক সম্মেলন করেন। তাঁর সঙ্গে ছিলেন এয়ার ভাইস মার্শাল আরজিকে কাপুর। রাভেশ কুমার জানান, ভারতীয় বায়ুসেনার এক পাইলট নিখোঁজ। একটি মিগ ২১ যুদ্ধ বিমানও হারিয়েছে ভারত। পাকিস্তানের দাবি প্রসঙ্গে রাভেশ কুমার জানান, ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।
এর আগে পাকিস্তানের তরফে দাবি করা হয় দুই পাইলটকে গ্রেফতার করেছে তারা। একজন ভর্তি হাসপাতালে। অপরজন সুস্থ আছেন।
এরপরেই টুইটারে নিজের প্রতিক্রিয়া পোস্ট করেন এসপি নেতা অখিলেশ যাদব।
I am praying for the safe return of our brave pilot. May God protect you and give you courage and strength. The nation stands with you.
— Akhilesh Yadav (@yadavakhilesh) February 27, 2019












Click it and Unblock the Notifications