টাকা দিয়ে নাক মুছে, টিকটক করে গ্রেফতার নাসিকের যুবক
গোটা বিশ্বজুড়েই করোনার প্রাদুর্ভাব ভয়ঙ্কর আকার ধারণ করেছে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছেনা সংক্রমন। বিশ্বের প্রায় ২০০ টি দেশে ইতিমধ্যেই দাপিয়ে বেড়াচ্ছে এই প্রাণঘাতী ভাইরাস, পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।ভারতেও চলছে লকডাউন। স্তব্ধ জনজীবন তবুও যেন শিক্ষা হচ্ছে না মানুষের।

দেশে করোনা আক্রমণে এগিয়ে রয়েচগে মহারাষ্ট্র। এরমধ্যেই অন্য ছবি। মহারাষ্ট্রের নাসিকের বাসিন্দা ৩৮ বছরের সায়াদ জামিল সায়াদ বাবু নামক এক ব্যক্তির একটি টিকটক ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে, করোনা আতঙ্কে টাকা দিয়ে নিজের নাক-মুখ মুছছেন সায়াদ এবং বলছেন 'গোটা পৃথিবী জুড়ে এমন করোনা অতিমারী আল্লাহর শাস্তি’।
ঘটনা প্রকাশ্যে আসতেই মহারাষ্ট্র পুলিশ গ্রেফতার করে ঐ ব্যক্তিকে। পুলিশ সূত্রে খবর, এই বিভ্রান্তিমূলক ও অবৈজ্ঞানিক বার্তা দেওয়ায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে তার বিরুদ্ধে। তাকে আগামী ৭ই এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতেই রাখা হবে বলে জানা যাচ্ছে। মহারাষ্ট্রে এখন করোনায় আক্রান্তের সংখ্যা ৪২৩ ও মৃত ১৯জন।












Click it and Unblock the Notifications