ইসরোর প্রচেষ্টাকে কুর্নিশ নাসার! মহাকাশ গবেষণায় একযোগে কাজ করার বার্তা
ইসরো চন্দ্রাভিযানে ১০০ শতাংশ সফল হতে পারেনি। তীরে এসে তরী ডুবেছে নাসার। ইসরো এই অভিযানে ৯৫ শতাংশ সফল বলে দাবি করেছে। আর নাসাও সেই স্বীকৃতি দিল।
ইসরো চন্দ্রাভিযানে ১০০ শতাংশ সফল হতে পারেনি। তীরে এসে তরী ডুবেছে নাসার। ইসরো এই অভিযানে ৯৫ শতাংশ সফল বলে দাবি করেছে। আর নাসাও সেই স্বীকৃতি দিল। ইসরোর প্রচেষ্টা মন কেড়ে নিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার। নাসা এক টুইট বার্তায় ইসরোকে কুর্নিশ জানাল।

নাসা টুইট করে জানায়, মহাকাশের মতো চ্যালেঞ্জিং জায়গায় ইসরো যে প্রচেষ্টা করেছে তা সাফল্যের দাবি রাখে। চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান নামানোর চেষ্টার প্রশংসা করছি। ইসরো এই কাজে আমাদের উৎসাহিত করেছে। ভবিষ্যতে মহাকাশ গবেষণায় আমরা একসঙ্গে কাজ করতে চাই।
এর আগে নাসা জানিয়েছিল, এই ধরনের অভিযান ৬০ শতাংশই ব্যর্থ হয়েছে। ভারতের আগে ইজরায়েলএ চন্দ্রাভিযানে সফল হয়নি। তবে ইসরোর প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে। ইসরো প্রায় সফল হয়ে গিয়েছিল। একেবারে তীরে অসে তরী ডুবেছে। ইসরোর সাফল্য এখানেই যে, অরবিটারের আয়ু বেড়ে সাত বছর হয়েছে।
উল্লেখ্য, চন্দ্র অভিযানে তীরে এসে তরী ডুবেছে ইসরোর। বিক্রম ল্যান্ডার চাঁদের মাটি স্পর্শ করার ঠিক দু-মিনিট আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু ইসরো মনে করছে এই অভিযান সম্পূর্ণ ব্যর্থ নয়। ব্যর্থতা মাত্র ৫ শতাংশ। বাকি ৯৫ শতাংশই সফল। কারণ চন্দ্রযান ২-এর অরবিটরের সঙ্গে যোগাযোগ ছিন্ন হয়নি ইসরোর। এই অরবিটর চাঁদের কক্ষপথে তার কাজ ঠিকই করে যাবে আগামী সাত বছর ধরে।
উল্লেখ্য, ইসরোর এই চন্দ্রাভিযান শুরু হয়েছিল ২২ জুলাই। চন্দ্রযান ২ পাড়ি দিয়েছিল চাঁদের দেশে। তারপর ৪৬ দিনের জার্নি শেষ করে চন্দ্রযান ২-এর ল্যান্ডার বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার ঠিক পূর্ব মুহূর্তে ঘটে বিপত্তি। ফলে ১০০ শতাংশ সাফল্য মেলেনি। কিন্তু ৯৫ শতাংশ সাফল্য দ্বারা প্রত্যাশা পূরণে সফল চন্দ্রযান ২।
ইসরোর অভিযানে গোটা বিশ্ব তাকিয়ে ছিল ভারতের দিকে। নাসাও তাকিয়েছিল ভারতের দিকে। তাঁরা ইসরোর সঙ্গে মহাকাশ গবেষণায় একসঙ্গে কাজ করার বার্তা দিয়েছে। নাসার এই বার্তায় ইসরো খুশি। ইসরোর তরফে ধন্যবাদ জানানো হয়েছে নাসাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তাঁর খুশি ব্যক্ত করে টুইট করেছেন।












Click it and Unblock the Notifications