Maha Kumbh Mela 2025: মহাকাশ থেকে ধরা পড়ল মহাকুম্ভের আলোর খেলা, কুম্ভনগরী প্রয়াগরাজের দুর্ধর্ষ ছবি ভাইরাল

Maha Kumbh Mela 2025: অন্ধকারের মাঝে যেন জ্বলজ্বল করছে হীরে। মহাকাশ থেকে এমনই চিত্র প্রয়াগরাজের (Prayagraj)। মহাকুম্ভ মেলাকে ঘিরে মহোৎসব সেখানে। মহাকাশ (Space) থেকে ধরা পড়ল আলো ঝলমলে সেই ছবি। নাসার মহাকাশচারী (NASA Astronaut) ডোনাল্ড পেটিট মহাকুম্ভ মেলার সেই ছবি শেয়ার করেছেন এক্স হ্যান্ডেলে। ছবি দেখে আপ্লুত নেটিজেনরাও।

পৌষ বা মকরসংক্রান্তি থেকে শুরু করে বিগত ১৪ দিনে ১১ কোটি পুণ্যার্থীর পা পড়েছে প্রয়াগরাজে। ১২ বছর অন্তর এই মহাকুম্ভ বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজে চলবে মহাকুম্ভ মেলা।

SPACE

গোটা বিশ্ব থেকে এখনও লক্ষ লক্ষ পুণ্যার্থী (devotees) মহাকুম্ভে সামিল হবেন বলে জানিয়েছে প্রশাসন। মেলায় এত পরিমাণে আলোর (Lights) ব্যবস্থা রয়েছে যে মহাকাশ থেকেও জ্বলজ্বল ছবি উঠে এসেছে মহাকুম্ভ মেলার।

নাসার ভাইরাস হল উচ্চমানের স্যাটেলাইট ক্যামেরা। যা কিনা মহাকুম্ভের মতো এত বড় জমায়েতকেও সুন্দরভাবে ফ্রেমবন্দি করেছে। এক্সপেডেশন ৭২-র অঙ্গ হিসেবে বর্তমানে নাসার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন বছর ৬৯ এর মহাকাশচারী ডোনাল্ড পেটিট। এদিন এক্স পোস্টে তিনি লেখেন, "গঙ্গা নদীর তীরে ২০২৫ সালের মহাকুম্ভ মেলার রাতের ছবি এটি। বিশ্বের সবচেয়ে বড় জমায়েতে বেশ আলোকসজ্জায় সজ্জিত।"

সেই পোস্টে আবার এক এক্স ইউজার লেখেন, ১৪৪ বছরে এই মহা অনুষ্ঠান হয়নি, মহাকাশ থেকে এই ছবি ইতিহাসে প্রথমবার তোলা হল। আরেক ইউজার পেটিটকে ধন্যবাদও জানান। মাত্র ৬ সপ্তাহের মধ্যে ৪০ কোটি পুণ্যার্থী আসবেন এই ছোট্ট শহরে। শুধু ২৯ জানুয়ারিই ৭ কোটি মানুষ পুণ্যস্নান সারবেন বলে বিস্ময় প্রকাশ করেন তিনি। নেটিজেনদের প্রশংসায় ভরে গিয়েছে পোস্টের কমেন্ট সেকশন।

প্রসঙ্গত, মহাকুম্ভ মেলাকে কেন্দ্র করে মহা আয়োজন করা হয়েছে প্রয়াগরাজ জুড়ে। কুম্ভনগরীতে প্রায় ২৬ হেক্টর জমি পুনরুদ্ধার করা হয়েছে। শুধু তাই নয়, গঙ্গার তীরে ১২ কিলোমিটার জুড়ে অতিরিক্ত ঘাট বানানো হয়েছে।

গঙ্গা, যমুনা ও পুরাণে বর্ণিত সরস্বতী নদীর সঙ্গমস্থলে দেশ বিদেশের পুণ্যার্থীদের জমায়েত। পাপ মোচন করে মোক্ষ প্রাপ্তে পুণ্যস্নান সারছেন পুণ্যার্থীরা। বিশ্বের সবচেয়ে বড় সেই জমায়েতের দুর্ধর্ষ ছবি প্রকাশ করলেন নাসার মহাকাশচারী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+