চারবার দল বদলে শালীনতার সীমা ভেঙে বিজেপি নেতার কুরুচিকর আক্রমণ জয়া বচ্চনকে

সমাজবাদী পার্টি থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দিয়েই প্রাক্তন সহকর্মী জয়া বচ্চন সম্পর্কে কুকথার বাণ ছাড়লেন নরেশ আগরওয়াল।

সমাজবাদী পার্টি থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দিয়েই প্রাক্তন সহকর্মী জয়া বচ্চন সম্পর্কে কুকথার বাণ ছাড়লেন নরেশ আগরওয়াল। আসন্ন রাজ্যসভা নির্বাচনে সমাজবাদী পার্টি থেকে লড়তে আসন পেয়েছেন জয়া বচ্চন। আর তাতেই তিনি জায়গা না পেয়ে জয়া বচ্চনকে টার্গেট করেছেন।

শালীনতার সীমা ভেঙে বিজেপি নেতার কুরুচিকর আক্রমণ জয়া বচ্চনকে

নরেশ বলেছেন, ফিল্মে কাজ করা মহিলার সঙ্গে আমাকে মাপা হয়েছে। ওনার জন্য আমার টিকিট পাওয়া হয়নি। আমার এটা ঠিক মনে হয়নি। আমি বিজেপিতে কোনও শর্তে আসিনি। আমার কোনও দাবি নেই।

সোমবার কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলের সামনে বিজেপিতে যোগদান করেন নরেশ আগরওয়াল। আগে তিনি সপার সাধারণ সম্পাদক ও রাজ্যসভার সদস্য ছিলেন। জয়া বচ্চনকে তাঁর জায়গায় টিকিট দিতেই দল ছাড়েন তিনি।

নরেশ বহুবার দলবদল করেছেন। তিনি রাজনীতির কেরিয়ার শুরু করেন কংগ্রেস দিয়ে। তারপরে বহুজন সমাজপার্টি ও সমাজবাদী পার্টিতে যোগ দেন। সবশেষে বিজেপিতে ভিড়েছেন।

জয়া বচ্চন এর আগে তিনবার রাজ্যসভার সাংসদ থেকেছেন। ২০০৪ সালে তিনি সপার হয়ে প্রথমবার সাংসদে যান। তারপরে ২০০৬ ও ২০১২ সালে ফের পুনর্নির্বাচিত হন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+