Modi's Viral Tweet: নরেন্দ্র মোদীর টুইট ভাইরাল, মিমের বন্যা! জেনে নিন আসল কারণ

Modi's Virat Tweet: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের চমক দিলেন। বিকেল ৪টে ১৯ মিনিটে তিনি হুল দিবস নিয়ে একটি টুইট করেন। তার ১ মিনিট পরেই নরেন্দ্র মোদীর টুইটার অ্যাকাউন্ট থেকে আরেকটি টুইট করা হয়।

দ্বিতীয় এই টুইটের পাঠোদ্ধার করা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কেন না, এই লেখাটি অনুবাদ করার অপশন টুইটারে ছিল না। এরপরই সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয় মিমের বন্যা।

নরেন্দ্র মোদীর হুল দিবসের টুইট

হুল দিবসে আদিবাসী সম্প্রদায়ের বীর-বীরাঙ্গনাদের প্রতি প্রণাম নিবেদন করে প্রথম টুইটটিতে প্রধানমন্ত্রী লেখেন, হুল দিবসের বিশেষ দিনে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম চালানো সিধো-কানহু, চাঁদ-ভৈরব ও ফুলো-ঝানোর মতো পরাক্রমীদের শৌর্য ও সাহসকে স্মরণ করছি। তাঁদের সংগ্রামের ইতিহাস গোটা দেশকে অনুপ্রাণিত করে।

নরেন্দ্র মোদীর হুল দিবসের টুইট

কিন্তু সমস্যা হয় এর ঠিক পরেই। নরেন্দ্র মোদীর দ্বিতীয় টুইটেই ছিল চমক। ফলে তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। নেটাগরিকদের মধ্যে চাপানউতোর তুঙ্গে ওঠে। কেউ লেখেন, ভুল করে বোধ হয় কিছু পোস্ট হয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মিম বানিয়ে চলতে থাকে হাসি-মশকরা। যদিও ভুল ভাঙতে লাগে কয়েক মিনিট।

বিষয়টি আঁচ করতে পেরে নরেন্দ্র মোদী যেভাবে দৃষ্টান্ত স্থাপন করলেন তার প্রশংসা করেন অনেকেই।

নরেন্দ্র মোদীর হুল দিবসের টুইট

সাঁওতালি ভাষা বা অলচিকি হরফে নরেন্দ্র মোদী যে টুইট করবেন তা অনেকেই ধরতে পারেননি। যদিও সেই একই ভাষায় কয়েক ঘণ্টা আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও টুইট করে হুল দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, আদিবাসী মানুষজনের দীর্ঘ সংগ্রাম-আন্দোলনকে কুর্নিশ জানান। তবে প্রধানমন্ত্রীর মতো রাষ্ট্রপতির টুইটেও অনুবাদের অপশন দেখায়নি টুইটার।

প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়, হুল দিবসে বীর শহিদদের প্রতি নরেন্দ্র মোদীর শ্রদ্ধা নিবেদনের কথা। সেই বিবৃতিতেই মোদীর হিন্দি ও সাঁওতালি ভাষার টুইটটি ছিল। যদিও তার আগেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একাধিক মিম।

হুল দিবসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ দিনের গুরুত্ব উল্লেখ করে শহিদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন টুইটের মাধ্যমেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানে হাজির থেকে তারপর নির্বাচনী প্রচার শুরু করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+