Narendra Modi: মিজোরামে মোদীর সফর বাতিল, নেপথ্যে কি মণিপুর সংকট? প্রশ্ন তুলল কংগ্রেস

মিজোরামে আর কয়েকদিন পরেই বিধানসভা িনর্বাচন। ইতিমধ্যেই প্রচার অভিযান শুরু হয়ে গিয়েছে সেখানে। রাহুল গান্ধী ইতিমধ্যেই সেখানে দুদিনের প্রচার সেরে এসেছেন। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী মোদীর সেখানে প্রচারে যাওয়ার কথা ছিল। কিন্ত তিিন সেই সফর বাতিল করেছেন।

মিজোরামে বিজেপির তারকা েতাদের প্রচারের তালিকায় শীর্ষে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। হঠাৎ মোদীর প্রচার সফর বাতিল হওয়ায় বেশ অস্বস্তি বেড়েছে মিজোরামের বিজেপির। কংগ্রেস এই নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। কংগ্রেস অভিযোগ করেছেন মণিপুরের অশান্তির ঘটনার পর উত্তরপূর্বের রাজ্যে আসতে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী।

Narendra Modi

মিজোরামে প্রধানমন্ত্রী মোদীর সফর বাতিল নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উতোর। বিরোধীরা এই নিয়ে কোমর কষেছেন। তাঁরা অভিযোগ করেছেন মোদী উত্তরপূর্বের রাজ্যে যেতে ভয় পাচ্ছেন কারণ মণিপুর। আজও মণিপুরে শান্তির পরিবেশ ফেরাতে পারেনি মোদী সরকার। এতো অশান্তির পরেও মণিপুরে পা রাখেননি বিজেপি সরকারের কোনও নেতা মন্ত্রী। এমনকী প্রধানমন্ত্রী মোদী পর্যন্ত একবারও সেখানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেননি।

সেই ভয়েই মিজোরামে যেতে ভয় পাচ্ছেন তিনি। স্পষ্ট এমনই দাবি করেছে কংগ্রেস। আগামী ৩০ অক্টোবর মিজোরামের মামিতে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী মোদীর। মিজোরামের রাজধানী আইজল থেকে সেই সভাস্থলের দূরত্ব ছিল ৮০ কিলোমিটার।

যদিও মিজোরামের বিজেপি সভাপতি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদীর সেদিন অন্য জরুরি কাজ থাকার কারণে তিনি সেখানে সভা করতে আসতে পারছেন না। তিনি জানিয়েছেন অমিত শাহ শিঘ্রই এখােন প্রচারে আসছেন। ৭ নভেম্বর মিজোরামে বিধানসভা ভোট। সব রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে। কংগ্রেস সবার আগে প্রচার অভিযান শুরু করেছে।

মণিপুর ইস্যুতে উত্তরপূর্বের রাজ্যগুলিতে অস্বস্তি বেড়েছে বিজেপির। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি মণিপুরের। মেইতেই এবং কুকি সম্প্রদায়ের বিরোধের জেরে হিংসাত্মক আকার িনয়েছে। শয়ে শয়ে মানুষের মৃত্যু হয়েছে। এখনও মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এই নিয়ে সংসদে পর্যন্ত বিরোধীরা তুমুল বিক্ষোভ দেখিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+